ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ ফুলবাড়ী দিবস: কেমন আছেন নিহত তিন যুবকের পরিবার? দিবসেই শুধু কদর বাড়ে তাদের! তানোরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশ ​ কেমন আছেন ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণকারী বাবলু রায়? রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ। আজ ফুলবাড়ী দিবস: উন্মুক্ত পদ্ধতির কয়লাখনি বিরোধী আন্দোলনের ২০ বছর রাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানা নিখোঁজ মাদরাসাছাত্রের ৯ দিনেও খোঁজ মেলেনি এবার স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে পরিবারের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে স্কুলছাত্রীর ‘সর্বনাশ’ করেন ইউসুফ বিশ্বমানবের নিকট অসাধারণ আলোকবর্তিকা মহানবী (সা.): রিজভী মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০ ‘চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন’ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী  ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে যা বললেন আইনমন্ত্রী ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্ত করলো রাসিক

প্রীতি ম্যাচে গুলিতে নিহত ব্রাজিলের অনূর্ধ্ব-১৫ ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো

  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৭:৫৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৭:৫৫:০৪ অপরাহ্ন
প্রীতি ম্যাচে গুলিতে নিহত ব্রাজিলের অনূর্ধ্ব-১৫ ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো প্রীতি ম্যাচে গুলিতে নিহত ব্রাজিলের অনূর্ধ্ব-১৫ ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো

ব্রাজিলের অনূর্ধ্ব-১৫ পর্যায়ের প্রতিশ্রুতিশীল ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো (১৫) প্রীতি ম্যাচ চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেওর পন্তাল দা বাররা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তে খবরটি নিশ্চিত করেছে।

মিকায়েলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার ক্লাব সিএসএ (সেন্ট্রো স্পোর্তিভো আলাগোয়ানো)। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, "আমাদের অনূর্ধ্ব-১৫ দলের সদস্য মিকায়েল লিয়ান্দ্রোর অকালমৃত্যুতে সিএসএ পরিবার গভীরভাবে শোকাহত। এই দুঃসময়ে আমরা তার পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।"

পুলিশের প্রাথমিক ধারণা, মিকায়েলকে মূলত ভুলবশত লক্ষ্যবস্তু বানিয়ে গুলি করা হয়। গুলিবিদ্ধ হওয়ার পর রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত স্টেট জেনারেল হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আলাগোয়াসের জাসিন্তিনহো এলাকার বাসিন্দা মিকায়েল চলতি বছরের প্রথমার্ধে সাও পাওলোর বয়সভিত্তিক দলের হয়ে খেলতে গিয়ে 'কোপা ফিক্টর' শিরোপা জিতেছিলেন। পরে নিজ শহর মাসেওতে ফিরে সিএসএর অনূর্ধ্ব-১৫ দলে নিয়মিত অনুশীলন করছিলেন।

ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে হোমিসাইড অ্যান্ড পারসোনাল প্রোটেকশন ডিভিশন। তদন্ত কর্মকর্তা উয়েসলেই লিমা ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছেন।

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, স্থানীয় মাদক পাচারকারী দুই সন্ত্রাসী গোষ্ঠীর সংঘর্ষের জেরে এ হামলার ঘটনা ঘটে। সেই সহিংসতার মধ্যেই দুর্ভাগ্যবশত প্রাণ হারান কিশোর ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০