ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাণীশংকৈলে টেকসই কৃষি বিষয়ে কৃষক সম্মেলন ​কর বৃদ্ধি ছাড়াই রাসিকের হাজার কোটি টাকার বাজেট ঘোষণা সিংড়া কলম ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফ্রান্সের ফেত দ্য লা মিউজিক উৎসবে তরুণীদের মাদক খাইয়ে ধর্ষণ যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে সম্মত, হরমুজ সংকট সমাধানে কাতারে বৈঠক নজিরবিহীন গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর আশঙ্কা রাম কাপুরকে বিছানায় শোওয়ার বোল্ড অফার শ্রেয়ার! কোয়েল মল্লিকের ইস্তফা ঘিরে জল্পনা, আমেরিকায় পরিবারের সঙ্গে ছুটিতে অভিনেত্রী রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উপলক্ষে গণবিজ্ঞপ্তি নগরীর কাশিয়াডাঙ্গায় বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আবুল গ্রেফতার জাপান ম্যাচের আগে বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস, বিশ্বকাপে খেলতে পেরে স্বপ্নপূরণ হয়েছে ব্রাজ়িল ফুটবলারের রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ঘুমন্ত স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দিলেন স্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যা, চাপাতি-ছুরিসহ স্ত্রী গ্রেপ্তার নোয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা মাদরাসাশিক্ষকের, জুতার মালা পরিয়ে ঘোরালো জনতা প্রেমিকের সহায়তায় সাবেক স্বামীকে জিম্মি করলেন তরুনী

প্রথম সেশনে বাংলাদেশি বোলারদের দাপট

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০১:৫৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০১:৫৮:২১ অপরাহ্ন
প্রথম সেশনে বাংলাদেশি বোলারদের দাপট ছবি: সংগৃহীত
কলম্বো টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে দাপুটে বোলিং করেছে বাংলাদেশ। এই সেশনে শ্রীলঙ্কার ৪ উইকেটের পতন ঘটিয়েছে সফরকারী দলের বোলাররা।

এই সেশনে ২৫ ওভার ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ১১১ রান তুলেছে শ্রীলঙ্কা। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে লঙ্কানদের মোট সংগ্রহ ১০৩ ওভারের খেলা শেষে ৬ উইকেটে ৪০১ রান। প্রথম ইনিংসে স্বাগতিকদের লিড এখন ১৫৪ রানের।

শুক্রবার ২ উইকেটে ২৯০ রান নিয়ে কলম্বো টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ১৫ রান যোগ করতেই দিনের প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। অর্থাৎ প্রথম ইনিংসে দলীয় ৩০৫ রানে তৃতীয় উইকেট হারায় ধনাঞ্জয়া ডি সিলভার দল।

দিনের ষষ্ঠ আর ইনিংসের ৮৪তম ওভারের প্রথম বলে নিশাঙ্কাকে এনামুল হক বিজয়ের ক্যাচ বানান বাঁহাতি টাইগার স্পিনার তাইজুল। ২৫৪ বলে ১৫৮ রান (১৯ চারে) করে প্যাভিলিয়নে ফেরত যান লঙ্কান ওপেনার।

তাইজুলের বলে সামনে এগিয়ে এসে পুল করতে চেয়েছিলেন নিশাঙ্কা। কিন্তু ব্যাটে-বলে ভালো সংযোগ না ঘটায় ধরা পড়েন শর্ট কভার অঞ্চলে ফিল্ডিং করা বিজয়ের হাতে।

ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে নতুন ব্যাটার ধনাঞ্জয়া ডি সিলভাকেও সাজঘরের পথ দেখান তাইজুল। ইনিংসের ৮৬তম ওভারের পঞ্চম বলে ডি সিলভাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। আম্পায়ার সরাসরি আঙুল তুলে দিলেও রিভিউ দেন লঙ্কান অধিনায়ক। তাতে অবশ্য কোনো লাভ হয়নি। ডিআরএসে বল স্টাম্পে হিট করায় আউটের সিদ্ধান্ত বহাল রাখেন আম্পায়ার। দলীয় ৩১৩ রানে চতুর্থ উইকেট হারায় শ্রীলঙ্কা।

২২ রান যোগ হতেই লঙ্কান শিবিরে আঘাত হানেন নাহিদ রানা। ৮৯তম ওভারের শেষ বলে প্রবাত জয়সুরিয়াকে (৩৯ বলে ১০) থার্ড স্লিপে মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানান টাইগার পেসার। এই সিরিজে এটি রানার প্রথম উইকেট।

ইনিংসের ৯৯তম ওভারের পঞ্চম বলে কামিন্দু মেন্ডিসকে ফেরান নাঈম ইসলাম। বাঁহাতি লঙ্কান ব্যাটারকে বোল্ড করেছেন ডানহাতি টাইগার স্পিনার। ৪১ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন কামিন্দু।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​কর বৃদ্ধি ছাড়াই রাসিকের হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

​কর বৃদ্ধি ছাড়াই রাসিকের হাজার কোটি টাকার বাজেট ঘোষণা