ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

নিখোঁজের ১০ দিন পর পরিত্যক্ত পুকুরে কাস্টমস সিপাহীর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৭:৪৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৭:৪৩:৩৫ অপরাহ্ন
নিখোঁজের ১০ দিন পর পরিত্যক্ত পুকুরে কাস্টমস সিপাহীর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার নিখোঁজের ১০ দিন পর পরিত্যক্ত পুকুরে কাস্টমস সিপাহীর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে বাংলাদেশ কাস্টম হাউস, কমলাপুরে কর্মরত সিপাহী আবু রায়হান তালুকদার (৪০)-এর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর উত্তরপাড়া গ্রামের একটি দীর্ঘদিনের পরিত্যক্ত পুকুর থেকে তিনটি ট্রাভেল ব্যাগে থাকা মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়। নিহত আবু রায়হান তালুকদার ওই গ্রামের মৃত আবু বকর সিদ্দিক তালুকদার ও রাহেলা খাতুন দম্পতির কনিষ্ঠ ছেলে। তিনি বাংলাদেশ কাস্টম হাউস, কমলাপুরে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই রাতে আবু রায়হান নিজ বাড়িতে আসেন। ওই রাতে বাড়ির কেয়ারটেকার রাজুকে সঙ্গে নিয়ে তিনি নিজ ঘরে অবস্থান করেন। পরদিন সকালে কর্মস্থলে যোগ দেওয়ার উদ্দেশ্যে রাজুর সঙ্গে বাড়ি থেকে বের হন বলে পরিবারের দাবি।

এরপর ২৭ জুলাই আবু রায়হানের এক সহকর্মী তার চাচাতো বোন প্রভাষক নাজমুন্নাহার বিউটিকে ফোন করে জানান, তিনি কর্মস্থলে যোগ দেননি এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ওই রাতেই ফুলবাড়ীয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির তদন্তে পুলিশ জানতে পারে, কেয়ারটেকার রাজু ও তার বন্ধু জিতুল এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। স্থানীয়দের দাবি, তারা দুজনই মাদকাসক্ত।

নিখোঁজের ১০ দিন পর রোববার বিকেলে আবু রায়হানের বাড়ি থেকে প্রায় ৩০০ গজ পূর্বে একটি পরিত্যক্ত পুকুরে তিনটি ট্রাভেল ব্যাগবন্দি অবস্থায় তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, নিখোঁজ ব্যক্তির বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ট্রাভেল ব্যাগবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক