ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রাজধানীর কলাবাগানে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের

  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৭:২৮:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৭:২৮:৫০ অপরাহ্ন
রাজধানীর কলাবাগানে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের রাজধানীর কলাবাগানে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের

রাজধানীর কলাবাগান এলাকার কাঁঠালবাগানের আল-আমিন রোডে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে হৃদয় ওরফে শিপন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর তিনি নিজেই কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত হৃদয় ওরফে শিপন ঘটনার পর থানায় এসে আত্মসমর্পণ করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার স্বামী-স্ত্রী মোহাম্মদপুরে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর রাতে কাঁঠালবাগানের আল-আমিন রোডে শ্বশুরের বাসায় ওঠেন। রোববার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, পিকআপ ভ্যানচালক হৃদয় স্ত্রী ফারজানা ও সন্তানকে নিয়ে ওই এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। রোববার সকাল ৯টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক শুরু হলে ফারজানার মা ফিরোজা বেগম মেয়ের পক্ষ নেন। অভিযোগ রয়েছে, এতে ক্ষিপ্ত হয়ে হৃদয় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী ফারজানা ও শাশুড়ি ফিরোজা বেগমকে ছুরিকাঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ফারজানার মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক