ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নগরীতে পৃথক অভিযানে মাদক কারবারী গ্রেফতার ২, বিনাশ্রম কারাদণ্ড ২

  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৬:৫৬:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৬:৫৬:২২ অপরাহ্ন
নগরীতে পৃথক অভিযানে মাদক কারবারী গ্রেফতার ২, বিনাশ্রম কারাদণ্ড ২ নগরীতে পৃথক অভিযানে মাদক কারবারী গ্রেফতার ২, বিনাশ্রম কারাদণ্ড ২
রাজশাহী নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৬০ গ্রাম হেরোইন ও ১০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এ সময় দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের অভিযোগে দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) বেলা প্রায় ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানা পুলিশ কাটাখালী বাজার এলাকার বিদ্যুৎ অফিসের সামনে রাজশাহী থেকে বাঘাগামী সোনারবাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি শপিং ব্যাগের ভেতর পরিত্যাক্ত অবস্থায় ৬০ গ্রাম হেরোইন জব্দ হয়। 

একই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে দামকুড়া থানা পুলিশ জাংগালপাড়া এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার নগরপাড়া গ্রামের মোঃ ইমামুল ইসলাম ইমন (৩০) এবং নবগঙ্গা গ্রামের মোঃ আরিফ আক্তারকে (২৫) গ্রেপ্তার করে। এ সময় ইমনের কাছ থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া আরিফের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) গাজিউর রহমান।

তিনি জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে এবং উদ্ধার হওয়া হেরোইনের ঘটনায় পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া হেরোইনের প্রকৃত মালিককে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে, একই দিন রাজশাহী মহানগরীর কর্ণহার থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় শাকিব হাসান (২১) ও জামিল ইসলাম (২৬) নামে দুই যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আরএমপি জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত অভিযান, মাদক-সংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগে তাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক