ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে: প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০১:৫২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০১:৫২:২১ অপরাহ্ন
সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে: প্রধান উপদেষ্টা ছবি: সংগৃহীত
বিগত সরকার সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৭ জুন) ১৫তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে সাভারের জিরাবোতে সামাজিক কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘বিগত সরকারের আমলে তিন শূন্যের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি। সামজিক ব্যবসা দিবস পালন করতে দেয়া হয়নি। ডোনেশনের মাধ্যমে নয়, সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে।’

তিনি বলেন, ‘বর্তমান বিশ্ব গড়ে উঠেছে স্বার্থপরতার মধ্য দিয়ে। আমরা ভুল পথে চলছি, যেটি শেষ হবে ধ্বংসের মধ্য দিয়ে। তরুণরা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে।’

এসময় চাকরি না খুঁজে তরুণদের উদ্যোক্তা হবার আহ্বান জানান তিনি। নিজেদের প্রয়োজনে নতুন বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থা স্বপ্ন দেখায় না। চাকরি না খুঁজে উদ্যোক্তা হতে হবে।’

৩৮টি দেশের ১৮০ জনেরও বেশি বিদেশি প্রতিনিধিসহ এক হাজারেরও বেশি অংশগ্রহণকারী এই অনুষ্ঠানে যোগ দেয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন