রাজশাহী মহানগরীতে চোরাই মালামালসহ এক যুবককে গ্রেপ্তার করেছে চন্দ্রিমা থানা পুলিশ।
রোববার (২ আগস্ট) সকাল পৌনে ৬টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ পদ্মা আবাসিক এলাকার লেকপাড়ে অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া গ্রামের মোঃ মাহাতাব আলীর ছেলে মোঃ সোহাগ ইসলামকে (২৪) গ্রেফতার করা হয়।
অভিযানকালে তার হেফাজত থেকে একটি চার্জার ভ্যান, প্লেনশিটের একটি দরজা, একটি জানালা, একটি লোহার গ্রিল এবং একটি প্লাস্টিকের দরজা উদ্ধার করা হয়।
রবিবার নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) গাজিউর রহমান জানায়, উদ্ধারকৃত এসব মালামাল চোরাই বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত সোহাগ ইসলামের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় চুরি আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।

মোঃ মাসুদ রানা রাব্বানী :