ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৫:২১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৫:২১:৩৯ অপরাহ্ন
শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক
রাজশাহীর শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে (২ আগস্ট) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। পরে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাসিক প্রশাসক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী মহানগরজুড়ে বৃক্ষরোপণ করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরো সবুজ ও ফুলের নগরীতে পরিণত করা হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে অনেকগুলো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম, মোয়াজ্জিম, খাদেমদের ভাতা প্রদান, খাল পুনঃখনন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। বর্তমান সরকার যে কথা দেয়, তা বাস্তবায়ন করে। রাজশাহী নগরীতেও ফ্যামিলি কার্ডের জন্য জরিপ কার্যক্রম শুরু হচ্ছে, আগামী মাস থেকে ইমাম, মোয়াজ্জিম, খাদেমদের ভাতা প্রদান শুরু হবে।

রাসিক প্রশাসক বলেন, নগরীর বিভিন্ন ড্রেন দীর্ঘদিন যাবৎ পরিষ্কার করা হয়নি। আমি দায়িত্ব নিয়ে ছোট ও বড় ড্রেনগুলো পরিষ্কারকরণের উদ্যোগ গ্রহণ করেছি। সড়ক নির্মাণ, আলোকায়ন, বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমি যে পদক্ষেপ গ্রহণ করেছি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সেগুলো বাস্তবায়ন করতে চাই। এ কাজে আমি নগরবাসীর সহযোগিতা কামনা করছি।

তিনি বলেন, “একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে। রাজশাহীকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মোঃ মনিরুজ্জামান শরীফ মনির, চণ্ডিমা থানা বিএনপির সদস্য সচিব মোঃ মনিরুল ইসলাম জনি, ১৯ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) বিএনপির সভাপতি মোঃ আক্তার হোসেন, ১৯ নম্বর ওয়ার্ড (উত্তর) বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান ডাবলু এবং ১৯ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রজব আলী। অনুষ্ঠান পরিচালনা করেন শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামাণিক। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক