ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়

  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৫:১৯:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৫:১৯:৩৫ অপরাহ্ন
পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়; বরং জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে দায়িত্ব পালন করবে। তিনি পুলিশ সদস্যদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্রের চলমান রূপান্তরের এ সময়ে জনগণের আস্থা অর্জনই হতে হবে পুলিশের প্রধান লক্ষ্য।

রোববার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের (প্রথম পর্যায়) ছয় মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ১৮ বছরের বঞ্চনা ও নিপীড়নের পর ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তাদের ফিরে আসা একটি ঐতিহাসিক ঘটনা। তিনি আশা প্রকাশ করেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তারা জনগণের প্রত্যাশা পূরণে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হলো আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনমনে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনা। অতীতে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার বাহিনীকে আধুনিক, মানবিক ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তরে কাজ করছে। এ লক্ষ্যে পুলিশে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি চালু করা হয়েছে, যাতে ভালো কাজের স্বীকৃতি এবং অপরাধের ক্ষেত্রে যথাযথ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা যায়।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান। থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষতা অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমান, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধা, প্রশিক্ষণার্থীদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে শপথ গ্রহণ শেষে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী সহকারী পুলিশ সুপারদের হাতে পুরস্কার তুলে দেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার