ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে চা দোকানদার সহ দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ২ জন। তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার ১ নম্বর ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক জানান, ঘটনার সময় শান্তি রানীর চায়ের দোকানে সুইরাম সহ কয়েকজন চা পান করতে এসেছিলেন। বৃষ্টি সময় হঠাৎ বজ্রপাত হলে শান্তি রানী ও সুইরাম সহ ৪ জন আহত হন। তাদের পীরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে শান্তি রানী ও সুই রামকে মৃত ঘোষনা করা হয়। আহত সালন চন্দ্র রায় (৫০) এবং টেপরা রামকে (৬০) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শান্তি রানী উপজেলার কুশারীগাঁও গ্রামের মহেন চন্দ্রের স্ত্রী এবং সুই রাম পাশ^বর্তী রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামে বিহারু রামের ছেলে। সালন চন্দ্রের বাড়ি কুশারীগাঁও গ্রামে আর রাজোর গ্রামের বাসিন্দ টেপরা রাম।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সাইদুর রহমান মানিক