ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

নিতম্বের পেশিতে গুরুতর চোট পেলেন রশ্মিকা

  • আপলোড সময় : ০১-০৮-২০২৬ ১১:৩৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৬ ১১:৩৩:৩১ অপরাহ্ন
নিতম্বের পেশিতে গুরুতর চোট পেলেন রশ্মিকা নিতম্বের পেশিতে গুরুতর চোট পেলেন রশ্মিকা
চোট পেলেন রশ্মিকা মন্দানা। চলতি বছরেই করেছেন বিয়ে। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘ককটেল ২’। মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। সব মিলিয়ে সময় ভালই যাচ্ছিল ‘পুষ্পা’ খ্যাত অভিনেত্রীর। কিন্তু এর মধ্যেই ‘রাণাবলী’ ও ‘মাইসা’ ছবির শুটিং করতে গিয়ে নিতম্বে গুরুতর আঘাত পেলেন রশ্মিকা। চিকিৎসকেরা তাঁকে আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানা যাচ্ছে।

দুই ছবিতেই রয়েছে লড়াইয়ের দৃশ্য ও নাচের দৃশ্য। তেমনই একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে চোট পান রশ্মিকা। আঘাত এতটাই গুরুতর যে তাঁর নিতম্ব ও কোমরের মাঝে একটি পেশিতন্তু পুরোপুরি ছিঁড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসকদের দাবি, এই ধরনের চোট সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে দেখা যায়, যাঁরা নিয়মিত কঠোর শারীরিক অনুশীলন করেন। তাই একজন অভিনেত্রীর ক্ষেত্রে এমন আঘাত দেখে তাঁরাও বিস্মিত।

জানা গিয়েছে, আগামী ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে রশ্মিকাকে। পুরোপুরি সুস্থ হওয়ার পরেই তিনি আবার শুটিংয়ে ফিরতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বিয়ে করেছে রশ্মিকা ও বিজয় দেবরকোন্ডা। বিয়ের পরে বিজয়ের সঙ্গে ‘রাণাবালী’ ছবিতে অভিনয় করছেন তিনি। এর আগে তাঁদের রসায়ন ধরা পড়েছে ‘অর্জুন রেড্ডী’, ‘ডিয়ার কমরেড’ ও ‘গীত গোবিন্দম’-এর মতো ছবিতে। বিজয় ও রশ্মিকার বিয়ের আসর বসেছিল উদয়পুরে। রাজকীয় কায়দায় সাবেকি সাজে বিয়ে করেছিলেন তাঁরা। তবে হায়দরাবাদে ফিরে প্রীতিভোজের আয়োজন করেছিলেন তারকাদম্পতি। সেই প্রীতিভোজের আসরে বসেছিল চাঁদের হাট। দক্ষিণী চলচ্চিত্র ও বলিউড থেকে উপস্থিত ছিলেন বহু তারকা।

উল্লেখ্য, এর আগে ‘সিকন্দর’ ছবিতে অভিনয় করার সময়েও পায়ে চোট পেয়েছিলেন রশ্মিকা। সেই ছবিতে সলমন খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার