ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

নেপাল সফরে শিল্পা, পশুপতিনাথ মন্দিরে পুজো দিয়ে ভাগ করে নিলেন বিশেষ মুহূর্ত

  • আপলোড সময় : ০১-০৮-২০২৬ ১১:৩০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৬ ১১:৩০:২২ অপরাহ্ন
নেপাল সফরে শিল্পা, পশুপতিনাথ মন্দিরে পুজো দিয়ে ভাগ করে নিলেন বিশেষ মুহূর্ত নেপাল সফরে শিল্পা, পশুপতিনাথ মন্দিরে পুজো দিয়ে ভাগ করে নিলেন বিশেষ মুহূর্ত
অভিনেত্রী শিল্পা শেট্টি এক জন আধ্যাত্মিক মনের মানুষ। অন্তত তাঁর সমাজমাধ্যমে চোখ রাখলে তেমনই আন্দাজ করে থাকেন তাঁর অনুরাগীরা। সম্প্রতি নেপাল সফরে গিয়ে কাঠমান্ডুর ঐতিহাসিক পশুপতিনাথ মন্দিরে পুজো দিলেন বলিউড অভিনেত্রী। সেই সফরের একটি ঝলক সমাজমাধ্যমে ভাগ করে নেওয়ার পরেই অনুরাগীদের নজর কেড়েছে তাঁর পোস্ট।

ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে দেখা যায়, হলুদ রঙের পোশাকে মন্দির চত্বরে দাঁড়িয়ে দুই হাতজোড় করে প্রার্থনা করছেন শিল্পা। চারপাশের আধ্যাত্মিক আবহও নজরকাড়া। ছবি দিয়ে তিনি শুধু লিখেছেন ‘নেপাল ডায়েরিজ়। সঙ্গে জুড়ে দিয়েছেন পশুপতিনাথ মন্দিরের নাম।

পশুপতিনাথ মন্দির বাগমতী নদীর তীরে অবস্থিত। শিবের পশুপতি রূপকে উৎসর্গ করা এই মন্দির শুধু নেপালের ধর্মীয় ঐতিহ্যের অংশই নয়, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাতেও জায়গা করে নিয়েছে। প্রতি বছর দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্ত সেখানে পুজো দিতে আসেন। বাদ যান না তারকারাও।

অভিনয়ের পাশাপাশি আপাতত ছোটপর্দাতেও সমান ব্যস্ত শিল্পা। সম্প্রতি কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এ তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে। সেখানেও চোখ টেনেছেন তিনি। এ বার নতুন অবতারে দেখা মিলেছে তাঁর। তিনি সঞ্চালনা করছেন একটি রান্নার রিয়্যালিটি শো ‘মা হ্যায় না’। এই অনুষ্ঠানে তারকারা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে জুটি বেঁধে নানা চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন।

কয়েক দিন আগেই শিরোনামে উঠে এসেছিলেন নায়িকা। যদিও তা অন্য একটি কারণে। আলোচনায় এসেছিলেন শিল্পা। একটি মন্তব্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অভিনেত্রী সরব হন। তাঁর স্পষ্ট বার্তা, ওই মন্তব্য সম্পূর্ণ ভুয়ো এবং উদ্দেশ্যপ্রণোদিত। অনুরাগীদের এমন বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আবেদনও করেছিলেন শিল্পা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক