ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে আবার হামলা শুরু আমেরিকার! সেনাঘাঁটি নিশানা করে পর পর বোমা নিতম্বের পেশিতে গুরুতর চোট পেলেন রশ্মিকা নেপাল সফরে শিল্পা, পশুপতিনাথ মন্দিরে পুজো দিয়ে ভাগ করে নিলেন বিশেষ মুহূর্ত স্বামী ঢাকায়, গৃহবধূর প্রেশার মাপতে গভীর রাতে উপস্থিত চিকিৎসক মেয়ে আবাসিক হোটেলে আটক হয়েছে জানিয়ে অভিভাবককে ফোনকল, অতঃপর... ফরিদপুরে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩ ফরিদপুরে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩ শিশুকে ঘুম থেকে তুলে পর্দার আড়ালে টেনে নিয়ে যান মাদরাসাশিক্ষক স্ত্রীর কবর খুঁড়তে মিলল ২৪ বছর আগে দাফন করা স্বামীর অক্ষত মরদেহ প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা শফিকুল ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর পুঠিয়া মহিলা ডিগ্রি কলেজের উন্নয়ন নিয়ে এমপির মতবিনিময় সভা পুঠিয়ায় ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দই ব্যবসায়ী নিহত, আহত ১ গোদাগাড়ী পৌরসভার উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে কেশরহাটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের মিছিল-সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাণীশংকৈলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ পুঠিয়ায় ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম তানোরে জামায়াতের গণমিছিল পুঠিয়ায় বাথরুমে পড়ে ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু রাণীনগরে শিশুকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

পুঠিয়ায় ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দই ব্যবসায়ী নিহত, আহত ১

  • আপলোড সময় : ০১-০৮-২০২৬ ১০:১৯:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৬ ১০:১৯:৩২ অপরাহ্ন
পুঠিয়ায় ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দই ব্যবসায়ী নিহত, আহত ১ পুঠিয়ায় ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দই ব্যবসায়ী নিহত, আহত ১
রাজশাহীর পুঠিয়ায় ড্রাম ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক দই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর-চারঘাট সড়কের আমহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন মানিক চাঁদ (৬০)। তিনি চারঘাট উপজেলার হলিদাগাছী গ্রামের মৃত শুকচাঁদের ছেলে। আহত মো. শিবলু (২৮) একই গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, মানিক চাঁদ ভ্যান চালিয়ে বানেশ্বর থেকে চারঘাটের দিকে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে যাত্রী হিসেবে ছিলেন শিবলু। পথে আমহাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী একটি অজ্ঞাতনামা ড্রাম ট্রাকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও যাত্রী রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মানিক চাঁদকে মৃত ঘোষণা করেন। আহত শিবলু বর্তমানে হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পুঠিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নম্বর প্লেটবিহীন দুর্ঘটনাকবলিত ড্রাম ট্রাকটি রাজশাহী উপজেলার বেলপুকুর থানার নর্থ বেঙ্গল ফিলিং স্টেশন এলাকা থেকে উদ্ধার করে। রাত পৌনে ১১টার দিকে ট্রাকটি থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ট্রাকটি উদ্ধার করে। ট্রাকটির কোনো নম্বর প্লেট পাওয়া যায়নি। পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯

নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯