ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

টাকা লুট, অপহরণের অভিযোগ পূজার বিরুদ্ধে!

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০১:১১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০১:১১:১৭ অপরাহ্ন
টাকা লুট, অপহরণের অভিযোগ পূজার বিরুদ্ধে! ছবি: সংগৃহীত
কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্বামী কুণাল বর্মা। তাঁদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উগরে দিয়েছেন প্রযোজক শ্যামসুন্দর দে। আনন্দবাজার ডট কমকে তিনি জানিয়েছিলেন, তিনি সপরিবার গোয়া ঘুরতে গিয়েছিলেন। দিনকয়েক থাকার পর স্ত্রী এবং মেয়ে ফিরে আসেন। প্রযোজক কাজের কারণে সেখানে থেকে যান। তখনও পূজা-কুণালের সঙ্গে তাঁর দিব্যি কথা হচ্ছিল। কোনও বাদানুবাদ হয়নি। গত ৩১ মে একটি ভাড়া করা গাড়িতে গন্তব্যে যাচ্ছিলেন শ্যামসুন্দর। আচমকা রাস্তা আটকান পূজা-কুণাল। শ্যামসুন্দরের কথায়, “সঙ্গে গুন্ডার দল। আমি এতটাই অবাক হয়ে যাই যে কিছু বুঝে উঠতে পারছিলাম না। ওঁরা জোর করে ওঁদের গাড়িতে তুললেন। বন্দি করলেন একটি অচেনা বাড়িতে। মুক্তিপণ নয়, ওঁদের দাবি, ওঁরা পাওনা টাকা চাইছেন। সেটা মেটাতে হবে।”

এই ঘটনার পর মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী। অবশেষে নীরবতা ভাঙলেন।সকাল সকাল নীতিকথা শোনালেন নায়িকা। লিখলেন, ‘‘কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এই পরিস্থিতিতে যাঁরা আমাদের পাশে রয়েছেন তাঁদের ধন্যবাদ।’’ যাঁরা বিরুদ্ধাচরণ করেছেন,তাঁদের বিরুদ্ধে কথা বলতে রাজি নন পূজা। তিনি বললেন, ‘‘যাঁরা মিথ্যে কথা রটাচ্ছেন তাঁদেরও ঈশ্বর মঙ্গল করুন। ভগবান সব দেখছেন।’’

সম্প্রতি পূজা জানান, তাঁদের সব টাকা খোয়া গিয়েছে। তিন বছর ধরে বন্ধুত্ব ছিল একজনের সঙ্গে। প্রায় পরিবারের মতোই ছিলেন তাঁরা। সেই বন্ধুই প্রতারণা করেছেন। পূজা জানিয়েছেন, গত ৩-৪ মাস অত্যন্ত কষ্টকর ছিল তাঁদের জন্য। আগামী দিনে কী হবে, তা নিয়ে চিন্তায় দম্পতি।

তাঁদের কথায়, ‘‘গত তিন মাস যে কী ভাবে কাটিয়েছি, তা আমরাই জানি। জানি না এর পর কী হবে! একেবারে শূন্য থেকে শুরু করতে হবে আমাদের। গত কয়েক মাসে অনেক কেঁদেছি। প্রায় স্তব্ধ হয়ে যাই। একটা মোটা অঙ্কের টাকা চোট হয়েছে আমাদের। সবটা কষ্টার্জিত অর্থ।’’ এমন ঘটনার পর অভিনেত্রী দর্শকদের কাছে সাহায্যের আবেদন জানান। এমন সময় তাঁদের পাশে থাকার অনুরোধ করেন। তাঁদের কাজ দেখার অনুরোধ করেন পূজার স্বামী কুণালও। যদিও পূজা বা কুণাল কেউই সেই বন্ধুর নাম প্রকাশ্যে আনেননি। কত টাকার প্রতারণা হয়েছে, তা-ও জানাননি স্পষ্ট করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার