ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন

মতিহারে পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪

  • আপলোড সময় : ০১-০৮-২০২৬ ০৮:১৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৬ ০৮:১৭:১২ অপরাহ্ন
মতিহারে পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪ মতিহারে পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪
রাজশাহী নগরীর মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ির পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১ আগস্ট) সকাল সোয়া ১১টায় মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে দাসপুকুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোঃ মুন্না (৩২) এবং দাসপুকুর বউবাজার গ্রামের মৃত চেরুর ছেলে মোঃ সজিবকে (২৬) গ্রেপ্তার করে।

অভিযানকালে মুন্নার কাছ থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০টি ইয়াবা ট্যাবলেট এবং সজিবের কাছ থেকে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ১ হাজার ৯০০ টাকাও জব্দ করা হয়।

এদিকে, গত ৩১ জুলাই রাত আনুমানিক সাড়ে ১১টায় মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ধরমপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মো. শফিকুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেন। তার কাছ থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে, শনিবার রাত পৌনে ২টায় মির্জাপুর পশ্চিমপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে একই গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মোঃ কামাল হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

শনিবার বিকালে নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), গাজিউর রহমান জানায়, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক