ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে আবার হামলা শুরু আমেরিকার! সেনাঘাঁটি নিশানা করে পর পর বোমা নিতম্বের পেশিতে গুরুতর চোট পেলেন রশ্মিকা নেপাল সফরে শিল্পা, পশুপতিনাথ মন্দিরে পুজো দিয়ে ভাগ করে নিলেন বিশেষ মুহূর্ত স্বামী ঢাকায়, গৃহবধূর প্রেশার মাপতে গভীর রাতে উপস্থিত চিকিৎসক মেয়ে আবাসিক হোটেলে আটক হয়েছে জানিয়ে অভিভাবককে ফোনকল, অতঃপর... ফরিদপুরে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩ ফরিদপুরে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩ শিশুকে ঘুম থেকে তুলে পর্দার আড়ালে টেনে নিয়ে যান মাদরাসাশিক্ষক স্ত্রীর কবর খুঁড়তে মিলল ২৪ বছর আগে দাফন করা স্বামীর অক্ষত মরদেহ প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা শফিকুল ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর পুঠিয়া মহিলা ডিগ্রি কলেজের উন্নয়ন নিয়ে এমপির মতবিনিময় সভা পুঠিয়ায় ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দই ব্যবসায়ী নিহত, আহত ১ গোদাগাড়ী পৌরসভার উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে কেশরহাটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের মিছিল-সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাণীশংকৈলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ পুঠিয়ায় ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম তানোরে জামায়াতের গণমিছিল পুঠিয়ায় বাথরুমে পড়ে ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু রাণীনগরে শিশুকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

যুক্তরাষ্ট্রে ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী, সর্বোচ্চ ২০ হাজার ডলার জমা দিতে হতে পারে

  • আপলোড সময় : ০১-০৮-২০২৬ ০৭:২৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৬ ০৭:২৩:২৫ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী, সর্বোচ্চ ২০ হাজার ডলার জমা দিতে হতে পারে যুক্তরাষ্ট্রে ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী, সর্বোচ্চ ২০ হাজার ডলার জমা দিতে হতে পারে

যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়ায় বন্ড জমার বিধান স্থায়ী করতে যাচ্ছে দেশটির পররাষ্ট্র দপ্তর। নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত ৫০টি দেশের বি-১ (ব্যবসায়িক) ও বি-২ (পর্যটন) ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে প্রয়োজন হলে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে বলা হতে পারে।

শুক্রবার (৩১ জুলাই) অনলাইনে প্রকাশিত ফেডারেল রেজিস্টারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তালিকাভুক্ত ৫০টি দেশের মধ্যে ৩০টিই আফ্রিকার দেশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ড জমা দেওয়া সব আবেদনকারীর জন্য বাধ্যতামূলক নয়। কনস্যুলার কর্মকর্তা প্রয়োজন মনে করলে নির্দিষ্ট অ-অভিবাসী ভিসা আবেদনকারীদের ভিসা প্রদানের শর্ত হিসেবে বন্ড নির্ধারণ করতে পারবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, ২০২৫ সালের ভিসা বন্ড পাইলট কর্মসূচির অভিজ্ঞতা বিশ্লেষণ করে দেখা গেছে, বন্ডভিত্তিক ব্যবস্থা ভিসার শর্ত মেনে চলা নিশ্চিত করতে কার্যকর হতে পারে। এ কর্মসূচির মাধ্যমে পররাষ্ট্র দপ্তর, অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) এবং অর্থ মন্ত্রণালয় যৌথভাবে এ ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়ন করেছে।

এর আগে পাইলট কর্মসূচির আওতায় ৫ হাজার, ১০ হাজার এবং সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড নির্ধারণ করা যেত। তবে নতুন চূড়ান্ত নিয়মে ৫ হাজার ডলারের বিকল্প বাতিল করা হয়েছে এবং সর্বোচ্চ বন্ডের পরিমাণ বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে।

ফেডারেল রেজিস্টারে ৩ আগস্ট নিয়মটি প্রকাশের সঙ্গে সঙ্গেই এটি কার্যকর হবে।

এদিকে, অভিবাসন অধিকারকর্মীরা নতুন এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাদের দাবি, বন্ডের পরিমাণ বৃদ্ধি বৈধভাবে যুক্তরাষ্ট্র ভ্রমণে আগ্রহী অনেক আবেদনকারীর জন্য অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করবে এবং বৈধ ভ্রমণকেও নিরুৎসাহিত করতে পারে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯

নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯