ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন

রাজধানীর দক্ষিণখানে নারী চিকিৎসক হত্যা: স্বামী গ্রেপ্তার, রিমান্ড আবেদন

  • আপলোড সময় : ০১-০৮-২০২৬ ০৬:৫০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৬ ০৬:৫০:২৮ অপরাহ্ন
রাজধানীর দক্ষিণখানে নারী চিকিৎসক হত্যা: স্বামী গ্রেপ্তার, রিমান্ড আবেদন রাজধানীর দক্ষিণখানে নারী চিকিৎসক হত্যা: স্বামী গ্রেপ্তার, রিমান্ড আবেদন

 রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ জামতলা এলাকায় নিজ বাসায় চিকিৎসক সারা রোকসানা পিনু হত্যা মামলায় তার স্বামী মোহাম্মদ সোহেল রানাকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ।

শনিবার গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পারিবারিক বিরোধসহ বিভিন্ন বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

গত বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টার দিকে ফায়দাবাদ জামতলা এলাকায় নিজ বাসায় নিহত হন চিকিৎসক সারা রোকসানা পিনু। ঘটনার দিন সকালে তার স্বামী কর্মস্থলে এবং ছোট মেয়ে স্কুলে চলে যান। পরে বিকেলে স্কুল থেকে ফোন পেয়ে বাসায় ফিরে এসে স্ত্রীর মুখের ওপর বালিশ চাপা অবস্থায় মেঝেতে তার নিথর দেহ দেখতে পান বলে দাবি করেন স্বামী।

পরিবারের ভাষ্য অনুযায়ী, পাশের কক্ষের জানালার গ্রিল কাটা ছিল এবং বাসা থেকে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা খোয়া যায়। প্রথমদিকে ঘটনাটি চুরির উদ্দেশ্যে সংঘটিত হয়েছে বলে ধারণা করা হলেও তদন্তের অগ্রগতিতে ভিন্ন তথ্য সামনে আসে।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ জানান, নিহতের বোন বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্তে বিভিন্ন তথ্য-উপাত্ত, আলামত ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিহতের স্বামী মোহাম্মদ সোহেল রানাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

পরিবারের দাবি, হত্যাকাণ্ডের কয়েকদিন আগে সারা রোকসানা পিনু তার বোনকে জানিয়েছিলেন যে, স্বামীর কাছ থেকে তার জীবনের আশঙ্কা রয়েছে এবং তিনি তাকে হত্যা করতে পারেন বলে ভয় পাচ্ছিলেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনাটি চুরির উদ্দেশ্যে সংঘটিত হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, তা তদন্ত শেষ হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক