রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ৯জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে থানা ও ডিবি পুলিশের বাইরে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৭৫ গ্রাম গাঁজা, ১ দশমিক ১ গ্রাম হেরোইন, ৫৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৮টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় শ্যামল শেখ (২৮), আলামিন (২৬), ফিরোজ আলী (২৬), মাহামুদ হাসান সুমন (৪০) ও বাবু (৪০)।
গ্রেফতার শ্যামলের বিরুদ্ধে দুটি মাদক মামলা ও একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা, আলামিনের বিরুদ্ধে দুটি মাদক মামলা এবং বাবুর বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা ও একটি পেনাল কোডের মামলা রয়েছে।
এদিকে, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে নতুন বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সবুর (৪১) নামে এক মাদক কারবারিকে ১২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ। একই দিন রাত সোয়া ৯টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানা (৪৫), সোহান (২৩) ও রোহান আহম্মেদকে (২৫) গ্রেফতার করা হয়। এ সময় মাসুদ রানার কাছ থেকে ২৮৬ গ্রাম গাঁজা, ৪৭পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭৯০ টাকা, সোহানের কাছ থেকে ১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩ হাজার ৫০০ টাকা এবং রোহানের কাছ থেকে ১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানায়, নগরীর রাজপাড়া থানায় গ্রেফতার আটজনের বিরুদ্ধে ও মতিহার থানায় গ্রেফতার একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :