ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির ‘কারখানা’

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৬:৫৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৬:৫৫:১৭ অপরাহ্ন
কেরানীগঞ্জে ইয়াবা তৈরির ‘কারখানা’ কেরানীগঞ্জে ইয়াবা তৈরির ‘কারখানা’
ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সেখানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে বাহিনীটি। এসময় তৈরিকৃত ১ হাজার ৯৬৮ পিস ইয়াবাসহ ইয়াবা তৈরির বিভিন্ন ধরণের পাউডার সদৃশ কাঁচামাল, যন্ত্রপাতি, পাঁচটি মোবাইল ফোন ও একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফিংয়ে কথা বলেন র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান। বৃহস্পতিবার রাত ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয় বলে তথ্য দেন তিনি।

গ্রেপ্তারকৃত হলেন, ঢাকার বংশাল থানার চাঙ্গেরপুল এলাকার বাসিন্দা মোঃ আলমগীর ওরপে আন্ডে (৪০), মোহাম্মদপুর থানার বাবর রোড এলাকার মোঃ আলী আরমান (৩৬), সাভার থানার মোঃ শাহজাহান (৪০) ও আদাবর থানার রিংরোড এলাকার বাসিন্দা সোনিয়া (৩০)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানাটি থেকে ১ হাজার ৯৬৮টি ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৯০ হাজার ৪০০ টাকা। এ ছাড়া ইয়াবা তৈরির বিভিন্ন ধরনের পাউডার, উৎপাদন কাজে ব্যবহৃত সরঞ্জাম, পাঁচটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস থেকে কাঁচামাল সংগ্রহ করে ইয়াবা তৈরি করে আসছিলেন। পরে এসব ইয়াবা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আলমগীরের বিরুদ্ধে রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদে আরও কয়েকটি ইয়াবা তৈরির কারখানার তথ্য পাওয়া গেছে।

ডিআইজি মোহা. আসাদুজ্জামান বলেন, ইয়াবা তৈরিতে ব্যবহৃত কাঁচামালগুলো বৈধ এবং বিভিন্ন শিল্পকারখানায় ব্যবহৃত হয়। তবে চক্রটি এসব উপকরণ ব্যবহার করে মাদক তৈরির কৌশল রপ্ত করেছে। কাঁচামাল সংগ্রহের উৎস ও মাদক তৈরির পুরো প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি বলেন, চক্রটির নেটওয়ার্ক কামরাঙ্গীরচর, পুরান ঢাকা এবং আশপাশের বিভিন্ন এলাকায় বিস্তৃত। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Copied from: https://rtvonline.com/

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক