ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

নতুন জীবনের অপেক্ষায় সামান্থা

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৫:৫১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৫:৫১:০৭ অপরাহ্ন
নতুন জীবনের অপেক্ষায় সামান্থা ছবি: সংগৃহীত
জীবনের নতুন অধ্যায়ের অপেক্ষায় রয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। শিগগির প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন তিনি। সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা সামান্থাকে প্রকাশ্যে দেখা গেছে। সেখানে প্রথমবারের মতো বেবি বাম্প নিয়ে ক্যামেরাবন্দি হন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কালো রঙের জাম্পস্যুটের সঙ্গে লেসের কেপ পরে অনুষ্ঠানে হাজির হয়েছেন সামান্থা। হালকা মেকআপ, খোলা চুল এবং হাসিমাখা মুখে বেশ আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত দেখাচ্ছিল তাকে। অনুষ্ঠানে উপস্থিত আলোকচিত্রীদের অনুরোধে ছবির জন্যও পোজ দেন তিনি।

ভিডিওটি প্রকাশের পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন সামান্থা। ভক্তদের অনেকেই মন্তব্য করেছেন, দীর্ঘদিন পর অভিনেত্রীকে আগের মতোই উজ্জ্বল ও হাসিখুশি লাগছে।

এর আগে চলতি বছরের জুনে ‘মা ইন্তি বঙ্গারাম’ সিনেমার সাফল্য উদযাপন অনুষ্ঠানে সামান্থার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রথম আলোচনায় আসে। পরে তিনি নিজেই মা হতে চলার বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে মাতৃত্বকালীন সময় উপভোগ করতে অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়ার কথাও জানান।

পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থার সম্পর্ক নিয়ে গত কিছুদিন ধরেই আলোচনা চলছিল। ‘দ্য ফ্যামিলি ম্যান’ এবং ‘সিটাডেল: হানি বানি’ প্রকল্পে একসঙ্গে কাজ করার পর তাদের ঘনিষ্ঠতা নিয়ে বিভিন্ন সময়ে গুঞ্জন শোনা যায়। এখন জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন এই তারকা দম্পতি।

প্রথম সন্তানের অপেক্ষার এই বিশেষ সময়ে সামান্থা ও রাজকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের জন্য ভালোবাসা ও শুভকামনার বার্তা জানাচ্ছেন অনুরাগীরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক