ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

হাসিনা দেশে এলে আমরা হাতকড়া নিয়ে দাঁড়িয়ে থাকব: আইনমন্ত্রী

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৫:৪৬:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৫:৪৬:৩৮ অপরাহ্ন
হাসিনা দেশে এলে আমরা হাতকড়া নিয়ে দাঁড়িয়ে থাকব: আইনমন্ত্রী ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 

তিনি বলেন, ভোটের কালি মুছে যাবার আগে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দেওয়া হয়েছে। চলতি বছরের মধ্যে ৪১ লাখ পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ইতিমধ্যে কৃষককে কৃষি কার্ড দেওয়া হচ্ছে। কৃষকদের দশ হাজার কোটি টাকা কৃষি লোন মওকুফ করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভাটাই বাজারে রাজনৈতিক ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এসেছে, কারো পিটানোর জন্য নয়। তিনি আওয়ামী লীগের উদ্দ্যেশে বলেন, আপনাদের নেত্রী দেশে এলে আপনারা মনে করছেন আমরা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকব? তা হবে না। শেখ হাসিনা দেশে এলে আমরা হাতকড়া নিয়ে দাঁড়িয়ে থাকব।

আসাদুজ্জামান আরও বলেন, আওয়ামী লীগের আমলে সাড়ে ৪ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। পর্যায়ক্রমে এসব কিছুরই বিচার করা হবে।

তিনি আরও বলেন, এক মন ধানে ৩ কেজি ধান বেশি নেওয়া হচ্ছে। এই ব্যবসা চলবে না। কেউ যদি এটা করে তাহলে তার ঠিকানা হবে কারাগার।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, বিএনপির কেন্দ্রীয় নেতা রাশেদুজ্জামান মিল্লাত, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেনসহ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার