ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

স্পেনের সেউতায় অনুপ্রবেশের চেষ্টায় নিহত ১৯

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৫:৩৬:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৫:৩৬:৪৫ অপরাহ্ন
স্পেনের সেউতায় অনুপ্রবেশের চেষ্টায় নিহত ১৯ ছবি: সংগৃহীত
মরক্কো সীমান্তবর্তী স্পেনের স্বশাসিত ভূখণ্ড সেউতায় হাজার হাজার অভিবাসীর একযোগে প্রবেশের চেষ্টার পর সেখানে সামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে স্পেন সরকার। সীমান্তের বেড়া টপকে এবং সমুদ্রপথে সাঁতরে প্রবেশের এই চেষ্টার সময় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেউতার আঞ্চলিক সরকার মাদ্রিদের কাছে সেনাসহ অতিরিক্ত নিরাপত্তা সহায়তা চায়। এর পরই কেন্দ্রীয় সরকার সশস্ত্র বাহিনী মোতায়েনের ঘোষণা দেয়। শুক্রবার সেউতা সফর করার কথা রয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর।

সেউতায় দায়িত্ব পালনকারী স্প্যানিশ সিভিল গার্ড অ্যাসোসিয়েশনের প্রধান রশীদ সেবিহি বলেন, সীমান্তের পরিস্থিতি সম্পূর্ণ বিশৃঙ্খল হয়ে পড়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মরক্কোর বিপুলসংখ্যক তরুণের পাশাপাশি নারী ও শিশুরাও তারাজাল সৈকত দিয়ে সেউতায় প্রবেশের চেষ্টা করছেন।

সেউতার প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। সমুদ্রে কয়েকটি মরদেহ ভাসতে দেখা গেছে বলেও নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

এ ঘটনার পর ইউরোপীয় সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি সীমান্ত সুরক্ষার স্বার্থে স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিতের হুঁশিয়ারি দিয়েছেন।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় মরক্কোর আইনশৃঙ্খলা বাহিনীও সীমান্তে অভিযান চালাচ্ছে। পাশাপাশি অবৈধভাবে প্রবেশকারীদের দ্রুত ফেরত পাঠানোর বিষয়ে দুই দেশ একমত হয়েছে।

বিশ্লেষকদের ধারণা, সমুদ্রপথে আসা অভিবাসীদের তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না—স্পেনের সুপ্রিম কোর্টের এমন একটি রায়ের পর থেকেই সেউতা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। ইউরোপে পৌঁছানোর আশায় মরক্কোর ফেনাইদেক এলাকা থেকে প্রায় পাঁচ কিলোমিটার সমুদ্রপথ সাঁতরে কিংবা স্থলসীমান্ত অতিক্রম করে সেউতায় প্রবেশের চেষ্টা করছেন অভিবাসীরা।

এর আগে ২০২১ সালেও কূটনৈতিক উত্তেজনার মধ্যে মাত্র দুই দিনে প্রায় ৮ হাজার অভিবাসী সেউতায় প্রবেশ করলে বড় ধরনের সীমান্ত সংকটের সৃষ্টি হয়েছিল। সূত্র: রয়টার্স

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা