ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস রাসিক প্রশাসকের ​রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ ভাগ্নেবউয়ের ঘরে ঢুকে নিজেকে ‘থামাতে পারলেন না’ মামাশ্বশুর রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ রাসিক প্রশাসকের সঙ্গে রাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে এমপিও জালিয়াতি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেজেছেন এক সহকারি শিক্ষক মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ​পৌরকরের চেক রাসিককে হস্তান্তর করল রাকাব কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা রাজশাহী নগরীতে ১৬ ককটেল, ৪ পেট্রোল বোমা উদ্ধার ছেলেকে গাছে বেঁধে মাকে ধর্ষণ: সেই ৫ আসামির বাড়িতে ভাঙচুর-আগুন বদলগাছীতে ছাত্রলীগ নেতাকে পালিয়ে যেতে দিয়ে এসআই প্রত্যাহার মা-ছেলেকে অমানবিক নির্যাতনের পর ৩ দিন বন্দি বানিয়ে রাখেন চুন্নু মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বড়গাছীতে ৩ হাজার তাল ও দেবদারু বীজ বপন রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের

নরম তুলতুলে মোমো বানিয়ে নিন প্রেশার কুকারেই

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৫:২৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৫:২৮:২৩ অপরাহ্ন
নরম তুলতুলে মোমো বানিয়ে নিন প্রেশার কুকারেই ফাইল ফটো
মোমো খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন? প্রয়োজন কেবল একখানি প্রেশার কুকার। তাতেই রাঁধা যাবে দোকানের মতো সুস্বাদু মোমো।

টাটকা সব্জি, টাটকা মাংস, ঘরে বানানো সস্‌ দিয়ে সুস্বাদু মোমো বানানোর পদ্ধতি শিখে নিন। চিরাচরিত ভাবে স্টিমারে মোমো বানানো হয়। কিন্তু সবার বাড়িতে স্টিমার থাকে না। তখন প্রেশার কুকারই ভরসা হতে পারে। এই বাসনেই বানানো যায় নরম, তুলতুলে মোমো। পদ্ধতি শিখে নিন ধাপে ধাপে—

· ময়দা, তেল ও নুন একসঙ্গে মেখে জল দিয়ে নরম মণ্ড বানিয়ে ৩০ মিনিট ঢেকে রাখুন।

· কড়াইয়ে তেল গরম করে আদা, রসুন, পেঁয়াজ ও চিকেন কিমা দিয়ে ভাজুন। সয়া সস, নুন ও গোলমরিচ দিয়ে নামিয়ে নিন।

· মণ্ড থেকে ছোট লেচি কেটে পাতলা লুচির মতো বেলে মাঝখানে পুর দিয়ে পছন্দমতো ভাঁজ করে মোমোর আকার দিন।

· প্রেশার কুকারে দেড় গ্লাস জল ঢালুন।

· তার উপর একটি জালি বসিয়ে দিন। এমন ভাবে জালিটি বসাতে হবে, যাতে মোমোগুলি কোনও মতেই জলের সংস্পর্শে না আসে।

· সেই জালিতে অল্প তেল মাখিয়ে দিন, যাতে মোমোগুলি তলায় আটকে না যায়।

· এ বার তাতে মোমোগুলি সাজিয়ে দিন, যাতে একে অপরের সঙ্গে লেগে না যায়, তার জন্য ন্যূনতম ব্যবধান রাখতে হবে।

· কুকারের ঢাকনা বন্ধ করুন, তবে রবার ও হুইস্‌ল খুলে রাখুন। এ ভাবে মাঝারি আঁচে ১২-১৫ মিনিট রান্না করুন। সিটির অপেক্ষা করতে হবে না এ ক্ষেত্রে।

· ঢাকনা খুলে দেখে নিন মোমোগুলিতে হালকা রং ধরেছে কি না। তার পর গ্যাস বন্ধ করে দিন।

· সস্‌ বানানোর জন্য টম্যাটো ও শুকনোলঙ্কা সেদ্ধ করুন। টম্যাটোর খোসা নরম হয়ে গেলে জল ঝরিয়ে নিন।

· সেদ্ধ করা টম্যাটোর খোসা ছাড়িয়ে নিন। এ বার ঠান্ডা হলে টম্যাটো, সেদ্ধ লঙ্কা ও রসুন একসঙ্গে মিক্সার ব্লেন্ডারে দিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন।

· কড়াইতে তেল গরম করে তৈরি করা পেস্টটি ঢেলে দিন। তাতে লেবুর রস, নুন, চিনি দিয়ে কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মোমোর সস্‌।

· এ বার ঘরে বানানো সস্ দিয়ে গরম গরম পরিবেশন করুন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪

রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪