ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু প্রথম বিবাহবার্ষিকীর আনন্দ বিষাদে পরিণত হয়েছে লিজা আক্তারের নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের এক স্কুলে প্রবেশের জন্য চুমু খেতে হয় মা-বাবার গালে শক্তি বাড়িয়ে হারিকেনে রূপ নিল ঘূর্ণিঝড় লালা বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, অতঃপর.. জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসা, আরপিএফ কর্মীদের উপর ব্লেড নিয়ে চড়াও হয়ে গ্রেফতার অভিনেত্রী ভাতিজার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ দিয়ে ভাইয়ের হাতে খুন বাবা বিজিবির ধাওয়ায় বস্তা ফেলে পালাল চোরাকারবারিরা ৭ জেলার জন্য বড় দুঃসংবাদ এআই নিয়ে নতুন গবেষণা প্রকাশ, যা মিলল ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের ৩ পাইলট এখনো জীবিত

হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৫:০৮:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৫:০৮:২৭ অপরাহ্ন
হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৫ জন।

শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন করে হাসপাতালে ভর্তি ও শনাক্ত হয়েছেন ৯০০ জন শিশু ও রোগী। গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সময়ে সারাদেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৩১০ জনে। এদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ১৬ হাজার ৫৯ জন রোগীর শরীরে হামের নিশ্চিত উপস্থিতি পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ১ লাখ ১০ হাজার ৯৮৭ জন। আক্রান্তদের মধ্যে ১ লাখ ৬ হাজার ৮৫৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ল্যাবে নিশ্চিত হওয়া কোনো হাম রোগীর মৃত্যু হয়নি। তবে রোগটির উপসর্গ ও লক্ষণ নিয়ে নতুন করে মারা গেছে দুই শিশু। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৬ জন এবং হামের উপসর্গ ও সন্দেহজনক জটিলতায় মোট ৭৪১ জন শিশুর প্রাণহানি ঘটেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি

চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি