ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক তানোরে যুবদল নেতার মিলে ১০ লাখ টাকার মালামাল লুট নাইক্ষ্যংছড়িতে ৪ মাসের শিশু অপহরণ, চট্টগ্রাম থেকে উদ্ধার, দম্পতিসহ আটক ২ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তানোরে বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভুমিকা রাখছে 'নিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্য স্কুলের ভবন বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুঠিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, স্লোগানে মুখর মহাসড়ক বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে ---সিংড়ায় এমপি আনু সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ রাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীশংকৈলে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লন্ডনে আরিয়ানের সঙ্গে ক্যামেরাবন্দি রহস্যময়ী নারী!

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৪:৪৯:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৪:৪৯:২০ অপরাহ্ন
লন্ডনে আরিয়ানের সঙ্গে ক্যামেরাবন্দি রহস্যময়ী নারী! ছবি: সংগৃহীত
লন্ডনে ছুটি কাটাচ্ছে খান পরিবার। তার মাঝেই নতুন করে আলোচনায় শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। গভীর রাতে লন্ডনের একটি ক্যাসিনো থেকে এক তরুণীর সঙ্গে বেরোতে দেখা গিয়েছে তাঁকে। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নতুন প্রেমের জল্পনা।

গত কয়েক দিন ধরেই শাহরুখ, গৌরী খান, আরিয়ান, সুহানা এবং আব্রামকে লন্ডনে ছুটি কাটাতে দেখা যাচ্ছে। সম্প্রতি শাহরুখ, গৌরী ও সুহানার ছবি ছড়িয়ে পড়ে। এ বার ক্যামেরাবন্দি হলেন আরিয়ান। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে, এক অনুরাগীর সঙ্গে ছবি তোলার পরে এক তরুণীর সঙ্গে ক্যাসিনো থেকে বেরিয়ে আসছেন তারকাপুত্র। পরে উৎসুক নেটাগরিকের একাংশ ওই তরুণীর পরিচয় খুঁজে বার করেন। জানা যায়, তিনি ডেনমার্কের গায়িকা ভিন্নী টকায়র। ক্যাসিনোর বাইরে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন দু’জনে। দু’জনের পরনেই ছিল কালো রঙের পোশাক।

ভিন্নী সম্প্রতি লন্ডন সফরের একাধিক ছবি নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন। যদিও তার কোনওটিতেই আরিয়ানকে দেখা যায়নি। তবে অনুরাগীদের নজর এড়ায়নি যে, ইনস্টাগ্রামে তাঁরা পরস্পরকে অনুসরণ করেন। এ ছাড়া অনেকেরই অনুমান, তাঁদের দু’জনেরই বন্ধুদের দল একই। ফলে বেশ কিছু দিন ধরেই একে অপরের পরিচিত তাঁরা।

এর আগে ব্রাজিলীয় মডেল তথা অভিনেত্রী লারিসা বোনেসির সঙ্গে আরিয়ানের সম্পর্ক নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল। আরিয়ানের বিলাসবহুল পোশাকের সংস্থার প্রচারেও দেখা গিয়েছিল লারিসাকে। এমনকি, মুম্বইয়ে আরিয়ান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এর বিশেষ প্রদর্শনীতেও উপস্থিত ছিলেন তিনি। যদিও সেই প্রেমে সিলমোহর পড়েনি। এ বার আলোচনায় ভিন্নী।

ভিন্নী ডেনমার্কের সঙ্গীতশিল্পী। ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারীর সংখ্যা ১১ হাজারের কিছু বেশি। নিজের পরিচয়ে তিনি কোপেনহেগেন এবং মুম্বই— এই দুই শহরের নাম উল্লেখ করেছেন। একাধিক বার মুম্বইয়ে অনুষ্ঠান করেছেন তিনি। তাঁর জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘শাইনিং লাইটস’, ‘মে বি আই লভ ইউ’ ইত্যাদি।

অন্য দিকে, বিনোদন জগতের পাশাপাশি ব্যবসাতেও ক্রমশ সক্রিয় হচ্ছেন আরিয়ান। জানা গিয়েছে, লন্ডনে পরিবারের সঙ্গে ছুটি কাটানোর পাশাপাশি ব্রিটেনে নিজের প্রিমিয়াম মদের সংস্থার আত্মপ্রকাশের প্রস্তুতিও নিচ্ছেন তিনি। বাবা-ছেলের যৌথ ভাবে তৈরি এই সংস্থা খুব শীঘ্রই বিদেশের বাজারে আনুষ্ঠানিক ভাবে পা রাখতে চলেছে।

আরিয়ান বা ভিন্নী, কেউই এখনও পর্যন্ত তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। ফলে আপাতত সবটাই জল্পনার পর্যায়েই রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক