ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলের তোড়ে তলিয়ে গেল গাড়ি, বেরোতেই পারলেন না মা, দুই কন্যা! গাছ আঁকড়ে প্রাণে বাঁচলেন বাবা ইউরোপ, উত্তর আমেরিকার পর এ বার বিদ্রোহী এশিয়া, ফিফার বিশ্বকাপ বেচার প্রস্তাবের বিরোধিতা ক্রমশ বাড়ছে ধূমপান করলেও সবার ক্যানসার হয় না কেন? ‘রামায়ণ’-এর ঝলক মুক্তি পেতেই সীতা রূপে ধরা দিলেন কঙ্গনা মঙ্গলে ধাক্কা খেয়ে ধ্বংস হবে তার উপগ্রহ? এগোচ্ছে সে দিকেই, লাল গ্রহে মিলল আরও এক চাঁদের মৃত্যুর প্রমাণ! ছাগলকে কামড় দেওয়ায় গাছে ঝুলিয়ে কুকুর হত্যা, ভিডিও ভাইরাল নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯ ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি’ রহস্যময় পোস্টে আলোচনায় প্রভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান সোহেলকে আরপিএসএফের সংবর্ধনা ভাইরাসের ইতিহাসে সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে ইবোলা সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি রাশিয়ার ক্যানসার টিকা প্রথম রোগীর শরীরে ইতিবাচক ফল দেখাচ্ছে কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের আবারও তাণ্ডব গাইবান্ধায় অতিরিক্ত সুদের দাবিতে বিধবার গাভী নিয়ে গেল দাদন ব্যবসায়ী ফরিদপুরে ইয়াবায় আসক্ত যুবক ‘কুপিয়ে হত্যা’ করল মাকে নওগাঁর মহাদেবপুরে আদালতের রায় অমান্য, ইউএনওর কাছে ব্যাখ্যা চাইলেন আদালত বদলগাছীতে কোমরে পাঁচটি ইট বেঁধে পানিতে ফেলে যুবকে হত্যাচেষ্টা জয়পুরহাটয়ে ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে স্কুলফেরত শিশুকে উত্ত্যক্ত করে টিকটক ভিডিও, গ্রেপ্তার ১ ছাত্রীর সঙ্গে অনৈতিক ভিডিও ভাইরাল, বিদ্যালয়ের অফিস সহকারী বরখাস্ত

রাসিক প্রশাসকের আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও এলাকা পরিদর্শন

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৪:৩০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৪:৩০:২০ অপরাহ্ন
রাসিক প্রশাসকের আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও এলাকা পরিদর্শন রাসিক প্রশাসকের আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও এলাকা পরিদর্শন
আজ শুক্রবার (৩১ জুলাই) নগরীর ১৮নং ওয়ার্ডের আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। নামাজ শেষে তিনি মসজিদের মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন। নামাজ শেষে তিনি মসজিদ সংলগ্ন হাফেজিয়া ক্বারিয়ানা কওমি মাদ্রাসার আবাসিক ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

নামাজ আদায় শেষে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন ১৮নং ওয়ার্ডের নগরীর আসাম কলোনি বউবাজার রবের মোড় সংলগ্ন বিভিন্ন সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। এলাকার নাগরিকদের সাথে কথা বলেন ও তাদের সমস্যাসমূহ শোনেন এবং তা দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন। ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা বৃদ্ধি করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান।

এ সময় তিনি ওয়ার্ডের নিচু এলাকার জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা নাগরিক দুর্ভোগ কমানো এবং জলাবদ্ধতা প্রতিরোধে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে রাসিকের প্রকৌশল বিভাগকে নির্দেশনা প্রদান করেন তিনি। তিনি বলেন, সম্মিলিতভাবে একে অপরের সহযোগিতায় ওয়ার্ডের বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করে তা দ্রুত বাস্তবায়ন করা হবে। ড্রেনেজ সিস্টেমের উন্নয়ন, স্ট্রিট লাইট সংযোজনসহ ওয়ার্ডের অসমাপ্ত কাজের সমাধানের আশ্বাস প্রদান করেন তিনি। জনগণের ট্যাক্সের টাকায় সিটি কর্পোরেশন পরিচালিত হয়। নাগরিক সেবার মান বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।

এ বিষয়ে রাসিকের প্রকৌশল বিভাগ জানান, ড্রেন রাস্তার উন্নয়ন কাজ দ্রুত শুরু হবে। এ ওয়ার্ডের রাস্তা ও ড্রেনে নির্মাণ কাজ আগামী ডিসেম্বরের মধ্যে তা দৃশ্যমান হবে।

চন্দ্রিমা থানা বিএনপির আহবায়ক ফাইজুল হক ফাহি, সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, ১৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান শরিফ, আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ¦ আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নগর পরিকল্পনাবিদ বনি আহসান রাসিকের প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তাসহ সহ মসজিদের মুসল্লীবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯

নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯