ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার, ‘উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ১০:৩২:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ১০:৩২:২৪ অপরাহ্ন
সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার, ‘উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার, ‘উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের
রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাজির হাসান তার বিরুদ্ধে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণের সামনে প্রকৃত তথ্য তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

লিখিত বক্তব্যে নাজির হাসান জানান, গত ২৭ জুলাই সোমবার রাত আনুমানিক ৮টার দিকে রাজশাহীর লক্ষ্মীপুর মোড়ে একাত্তর আবাসিক হোটেলের মালিক রাজু এবং পিয়াসী আবাসিক হোটেলের মালিক হাবিবের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রাজু আহত হন। তবে এ ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, “যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ, সম্পর্ক কিংবা পূর্বপরিচয় নেই।” ঘটনার সময় তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছিলেন বলেও দাবি করেন। নিজের বক্তব্যের সমর্থনে ঢাকা যাতায়াতের টিকিট সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন তিনি।

সংবাদ সম্মেলনে নাজির হাসান আরও অভিযোগ করেন, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে তথ্য বিকৃত করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। তিনি দাবি করেন, “কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই আমাকে ঘটনার সঙ্গে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।

এ সময় তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়ে বলেন, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করলে এ ধরনের বিভ্রান্তির সুযোগ থাকবে না। পাশাপাশি তার বিরুদ্ধে প্রকাশিত ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদের প্রতিবাদ জানিয়ে তিনি সত্য উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনের শেষে উপস্থিত সাংবাদিক, অতিথি ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাজির হাসান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক