ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলের নিষ্ক্রিয় সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় কফ সিরাপ জব্দ পুঠিয়ার যাত্রী ছাউনিতে এবার আলো, মোবাইল চার্জের সুবিধা পুঠিয়ার ঐতিহাসিক শিবমন্দিরে গংঙ্গাজল অর্পন রাণীশংকৈলে পরীক্ষার মার্ক বাড়ানোর নামে উৎকোচ ভিডিও ভাইরাল আধুনিক মসলা চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস ও মতবিনিময় সভা রাজশাহীতে ট্যাপেন্টাডল, হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবরি গ্রেফতার ৫ রাজশাহী মহানগরীতে মাদক সেবীসহ, মাদক কারবারি গ্রেফতার ৩ রাজশাহীতে আগাম পদক্ষেপ ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব অদম্য মেধাবী ফাহিমের পাশে রাসিক প্রশাসক বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ মান্দায় মাদক মামলায় ১ বছরের কারাদণ্ড হরমুজ ইস্যুতে এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের বেলজিয়ামে মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা! মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের মেয়েকে বিয়ে দিলেন মা-বাবা স্কুল ছুটির দিনে অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষা করে নীরব ফসল নষ্ট করায় দুই ছাগলের পা বেঁধে পানিতে ফেলে দিলেন কৃষক

আলিফের চোখটা ফিরিয়ে দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৭:০১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৭:০১:১৮ অপরাহ্ন
আলিফের চোখটা ফিরিয়ে দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী আন্দোলন ও শিক্ষার্থী নেতাদের লক্ষ্য করে দেশজুড়ে হামলা, ভাঙচুর ও সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও অপরাধীদের বিচারে বিলম্বের প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩০ জুলাই) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,বিভিন্ন সহিংস ঘটনার বিষয়ে মামলা ও অভিযোগ দায়ের করা হলেও আইনি প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ ও স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও হামলাকারীদের তাৎক্ষণিক বিচারে উদাসীনতার অভিযোগ তুলে তিনি বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। 

তিনি আরও বলেন, এতটুকুই বলব, প্রিয় তারেক রহমান, আলিফের চোখটা ফেরত দিন। আমরা চুপ হয়ে যাব, আমরা আর কিছু বলব না। আপনি আপনার ক্ষমতা চালান। আমরা কিচ্ছু চাই না কিন্তু আমাদের আলিফের চোখটা ফেরত চাই। 

সংবাদ সম্মেলনে ছাত্রনেতারা সিলেট ও গোলাপগঞ্জে সমন্বয়ক সারজিস আলমের গাড়িবহরে ছাত্রদলের হামলা ও গাড়ি ভাঙচুরের তীব্র নিন্দা জানান। 

নাহিদ ইসলাম বলেন, স্থানীয় প্রশাসন ও আইজিপিকে পূর্বে অবহিত করা এবং নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেওয়া সত্ত্বেও এ ধরনের আক্রমণ চালানো হয়েছে, যা গণতান্ত্রিক সংস্কার ও রাজনৈতিক শক্তির নতুন উত্থানকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা।

তিনি আরও বলেন, সব ধরনের ভয়ভীতি ও হামলা প্রতিরোধ করে বৈষম্যবিরোধী ১১ দল এবং ছাত্র-জনতাসহ সকল গণতান্ত্রিক ও সামাজিক শক্তিকে সঙ্গে নিয়ে তারা রাজপথে আন্দোলন ও রাজনৈতিক সচেতনতার কর্মসূচি অব্যাহত রাখবেন। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা