ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে তিন বছর যাবত ঝুলে আছে ব্রীজ নির্মাণ ঝুঁকি নিয়ে চলাচল সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার, ‘উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের ২০ দিন হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া ব্রাহ্মণবাড়িয়ার ফাহিম ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু লোভ দেখিয়ে শিশুকে আখক্ষেতে নিয়ে গেলেন রাশেদ, অতঃপর... বাগমারায় জেলা প্রশাসকের পরিদর্শন, শিক্ষা উপকরণ ও সহায়তা সামগ্রী বিতরণ মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, একাধিক এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি   আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার তীব্র গরমে বড় ঝুঁকিতে বাংলাদেশ, জানালো বিশ্বব্যাংক আগস্ট মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা ​এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ আগামী শনিবার তিন দিনের সফরে রাজশাহী আসবেন ভূমিমন্ত্রী বর্ষায় জলাবদ্ধতা নিরসনে রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবি: বাবা-ছেলের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ পদ্মায় নৌকাডুবির ২ দিন পর নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু উরফি জাভেদের খোলামেলা ভিডিও নিয়ে তোলপাড় বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার দর অপরিবর্তিত রেখে আগস্ট মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের দাম

সাপে কাটা গৃহবধূকে ওঝার বাড়িতে নিয়ে ঝাড়ফুঁক

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৬:৫৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৬:৫৩:২৬ অপরাহ্ন
সাপে কাটা গৃহবধূকে ওঝার বাড়িতে নিয়ে ঝাড়ফুঁক নাটোরের লালপুর উপজেলায় সাপের কামড়ে লতা খাতুন (৪০) নামে এক গৃহবধূর
নাটোরের লালপুর উপজেলায় সাপের কামড়ে লতা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যার সময় উপজেলার লালপুর ইউনিয়নের জোতদৈবকী-বুধপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোতদৈবকী-বুধপাড়া গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. সাইদুর রহমানের স্ত্রী লতা খাতুন বিকেল আনুমানিক ৫টার দিকে নিজ বাড়ির খড়ের ঘরে কাজ করার সময় ডান পায়ের বৃদ্ধাঙ্গুলে অজ্ঞাতনামা একটি সাপ কামড় দেয়। এ সময় তার স্বামী বাড়িতে না থাকায় তিনি নিজেই কাপড় দিয়ে পা বেঁধে প্রাথমিকভাবে ক্ষতস্থানে চাপ প্রয়োগ করেন।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত চিকিৎসাকেন্দ্রে না নিয়ে উপজেলার ডেবরপাড়া এলাকার এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসার চেষ্টা করা হয়। দীর্ঘ সময় পর অবস্থার অবনতি হলে সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে লতা খাতুনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

এ ঘটনায় লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত অব্যাহত আছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদ্মায় নৌকাডুবির ২ দিন পর নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার

পদ্মায় নৌকাডুবির ২ দিন পর নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার