ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাকাবে NPSB I Bangla QR সেবা চালু পদ্মাপাড়ের বন্যার্ত ১০০ পরিবারে ত্রাণ দিলেন আরডিএ চেয়ারম্যান সুইট স্কুলছাত্র রহমান হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহী টু ঢাকা মহাসড়কে ৬৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার যৌতুক মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার উথরাইল বিলে কৃষকের বিশ্রাম ও আশ্রয়ে নির্মিত হলো সেড রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস রাসিক প্রশাসকের ​রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ ভাগ্নেবউয়ের ঘরে ঢুকে নিজেকে ‘থামাতে পারলেন না’ মামাশ্বশুর রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ রাসিক প্রশাসকের সঙ্গে রাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে এমপিও জালিয়াতি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেজেছেন এক সহকারি শিক্ষক মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ​পৌরকরের চেক রাসিককে হস্তান্তর করল রাকাব কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা

কোলেস্টেরল নেই, মদ্যপানও করেন না, তবুও অল্প বয়সে হতে পারে হার্ট অ্যাটাক!

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৬:২৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৬:২৫:৩০ অপরাহ্ন
কোলেস্টেরল নেই, মদ্যপানও করেন না, তবুও অল্প বয়সে হতে পারে হার্ট অ্যাটাক! ফাইল ফটো
অটোইমিউন ডিজিজ হল এমন এক ধরনের রোগ, যেখানে নিজেই নিজের কোষকে চিনতে পারে না শরীর। ফলে শরীরের কোষগুলি একে অপরের শত্রু হয়ে ওঠে। জন্মের কয়েক বছরের মধ্যেই শিশুর শরীর নিজের কোষ ও ‘ফরেন বডি’র মধ্যে তফাত বুঝতে শুরু করে। সাধারণত অ্যান্টিজেন শরীরে অ্যান্টিবডি তৈরি করে জীবাণু ধ্বংসের মাধ্যমে অনাক্রম্যতা বাড়ায়। কিন্তু অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে শরীর নিজের কোষের বিরুদ্ধে একটা প্রোটিন তৈরি করে নিজের ক্ষতি করতে শুরু করে। দেহে সৃষ্ট অ্যান্টিবডি শরীরের নানা অংশকে ভুল করে অ্যান্টিজেন ভেবে বসে ও জীবাণুর মতো ধ্বংস করে দিতে থাকে। ‘ভাস্কুলাইটিস’ হল এমনই এক ধরনের অটোইমিউন অসুখ। শরীরের রক্তনালিকাগুলিতে যদি প্রদাহ হয়, তখন তাকে বলা হয় ভাস্কুলাইটিস।

রক্তনালির প্রদাহকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়।

১) বড় রক্তনালির ভাস্কুলাইটিস। যেখানে শরীরের সবচেয়ে বড় ধমনী যেমন অ্যাওর্টা আক্রান্ত হয়।

২) মাঝারি রক্তনালির ভাস্কুলাইটিস। যেখানে শরীরের মাঝারি মাপের ধমনীগুলি আক্রান্ত হয়।

৩) ছোট রক্তনালির ভাস্কুলাইটিস। যেখানে শরীরের অঙ্গের ভিতরে যে ছোট ছোট রক্তজালিকা আছে, সেগুলি আক্রান্ত হয়।

অল্প বয়সে হার্ট অ্যাটাকের অন্যতম একটা বড় কারণ হল ভাস্কুলাইটিস।

রক্তনালির প্রদাহজনিত কারণে ৩ ভাবে হার্ট অ্যাটাক হয়।

১) রক্তনালি সরু হয়ে যাওয়া
প্রদাহের কারণে রক্তনালির ভিতরের দেওয়াল ফুলে যায়। ফলে রক্ত চলাচলের রাস্তা সরু হয়ে যায়। এর ফলস্বরূপ হৃদ্‌যন্ত্রে রক্ত কম যায়, সেই থেকে হয় হার্ট অ্যাটাক।

২) রক্তনালি দুর্বল হয়ে ফেটে যাওয়া বা ব্লাড ক্লট
প্রদাহের কারণে রক্তনালির দেওয়াল দুর্বল হয়ে যায়। শরীর সেটা সারাতে সেখানে রক্তের দলা তৈরি করে। এই দলাটা হঠাৎ করে পুরো রক্তনালি বন্ধ করে দেয়, ফলে ম্যাসিভ হার্ট অ্যাটাক হতে পারে।

৩) অ্যানিউরিজম তৈরি হওয়া
প্রদাহে রক্তনালি বেলুনের মতো ফুলে যায়। একে অ্যানিউরিজম বলে। এটা ফেটে গেলে ভিতরে রক্তক্ষরণ হয়ে হার্ট অ্যাটাক হয়।

তাই অল্প বয়সে যদি কারণ ছাড়া বুকে ব্যথা, জ্বর, ওজন কমা, শরীরে র‍্যাশ থাকে আর ইসিজি/ইকোর রিপোর্ট একদম ঠিকঠাক আসে, তা হলে ভাস্কুলাইটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। উপসর্গ দেখলে সময় নষ্ট না করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪

রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪