ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ওজন হ্রাসের নয়া মন্ত্র! সকালে উঠে ৩০-৩০-৩০ নিয়ম মেনে চললেই মেদ ঝরবে দ্রুত!

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৬:১৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৬:১৯:১১ অপরাহ্ন
ওজন হ্রাসের নয়া মন্ত্র! সকালে উঠে ৩০-৩০-৩০ নিয়ম মেনে চললেই মেদ ঝরবে দ্রুত! ছবি: সংগৃহীত
ওজন কমানোর জন্য নতুন নতুন নিয়মের অভাব নেই। কখনও অর্ধেক দিন উপবাস, কখনও বিশেষ খাদ্যতালিকা, আবার কখনও নির্দিষ্ট সময়ে খাওয়ার পরামর্শ। সম্প্রতি সেই তালিকায় যোগ হয়েছে ‘৩০-৩০-৩০’ সকালের রুটিন। সমাজমাধ্যমে এই নিয়ম নিয়ে আলোচনা হলেও চিকিৎসকদের মতে, এটি কোনও জাদুকরি উপায় নয়। তবে সঠিক ভাবে অনুসরণ করলে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে কিছুটা সাহায্য করতে পারে।

এই নিয়মের মূলমন্ত্র খুবই সহজ। সকালে ঘুম থেকে ওঠার ৩০ মিনিটের মধ্যে প্রায় ৩০ গ্রাম প্রোটিনসমৃদ্ধ খাবার খেতে হবে। এর পর ৩০ মিনিটের হালকা থেকে মাঝারি মাত্রার শারীরচর্চা, যেমন দ্রুত হাঁটা, সাইকেল চালানো বা হালকা ব্যায়াম। এর উদ্দেশ্য হল, দিনের শুরুতেই শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দেওয়া এবং সক্রিয় হওয়ার অভ্যাস তৈরি করা।

সকালের খাবারে পর্যাপ্ত প্রোটিন থাকলে দীর্ঘ ক্ষণ পেট ভরা থাকে। ফলে বার বার খিদে পাওয়া বা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা কমতে পারে। একই সঙ্গে এটি রক্তে শর্করার ওঠানামা কিছুটা নিয়ন্ত্রণে রাখতে এবং পেশির স্বাস্থ্য বজায় রাখতেও সাহায্য করে। এর সঙ্গে যদি নিয়মিত শারীরচর্চা যোগ হয়, তা হলে ক্যালোরি ঝরে বেশি, বিপাকক্রিয়া সক্রিয় থাকে এবং হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্যও ভাল থাকে। তবে এখানে খুব বেশি পরিশ্রমের ব্যায়াম করার কথা বলা হয়নি।

৩০ গ্রাম প্রোটিন পেতে কেমন জলখাবার খেতে হবে?

· ২-৩টি ডিম এবং ঘরে পাতা দই

· টোস্ট এবং দুধ

· পনিরে ভরপুর মুগডাল বা বেসনের চিলার সঙ্গে এক বাটি দই

· মাল্টিগ্রেন রুটির সঙ্গে মুরগির মাংসের স্ট্যু বা দই

· ওট্‌স-দুধের উপর বাদাম ও বীজ ছড়ানো, সঙ্গে সেদ্ধ ডিম

তবে চিকিৎসকদের স্পষ্ট বক্তব্য, শুধু সকালের এই রুটিন মেনে চললেই ওজন কমে যাবে, এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ এখনও নেই। দিনের বাকি সময়ে যদি অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার খাওয়া হয়, পর্যাপ্ত ঘুম না হয় বা শারীরচর্চা অনিয়মিত হয়, তা হলে শুধু এই নিয়মে বিশেষ লাভ হবে না। ওজন কমানোর জন্য সারা দিনের খাওয়াদাওয়া ঠিক রাখা, ক্যালোরির ভারসাম্য বজায় রাখা এবং সক্রিয় থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সবার শরীর এক রকম নয়। ফলে সবার জন্য এটি কার্যকর না-ও হতে পারে। যাঁদের কিডনির অসুখ রয়েছে বা বিশেষ ডায়েট মেনে চলেন, তাঁদের ক্ষেত্রে বেশি প্রোটিন খাওয়ার আগে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত। আবার অনেকের পক্ষে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই এতটা প্রোটিন খাওয়া সম্ভব নয়। তাই নিজের শরীরের প্রয়োজন অনুযায়ী এই নিয়মে পরিবর্তন আনা যেতে পারে। আর সকালে একসঙ্গে একগাদা প্রোটিন না খেয়ে দিনভর প্রয়োজনমতো প্রোটিন খেলে বেশি উপকার মেলে বলে মত পুষ্টিবিদদের। নৈশভোজেও প্রোটিন খাওয়ার দরকার। তাতে সারা দিন শরীরে শক্তির জোগান থাকে, পেশি দুর্বল হয় না। তা ছাড়া কেবল প্রোটিন নয়, প্রাতরাশে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাটের উৎসও থাকা দরকার।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক