ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

খুলনায় লেকে ভাসছিল শোয়েবের মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৬:০৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৬:০৯:১৫ অপরাহ্ন
খুলনায় লেকে ভাসছিল শোয়েবের মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন খুলনায় লেকে ভাসছিল শোয়েবের মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন
খুলনায় এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে হরিণটানা থানার ময়ূর আবাসিক এলাকার একটি লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শোয়েব (১৩) সোনাডাঙ্গা বয়রা ক্রস রোডের বাসিন্দা হাসিব মিয়ার ছেলে ও স্থানীয় ফজলুল উলুম বহুমুখী মাদরাসার হাফেজি শাখার ছাত্র ছিল।

বিষয়টি নিশ্চিত করে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, শিশুটি বুধবার বিকেলে তার বাবার কাছ থেকে ১০ টাকা নিয়ে ঘুরতে বের হয়েছিল। এরপর থেকে সে নিখোঁজ ছিল এবং পরিবার তার আর কোনো সন্ধান পায়নি। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ময়ূর আবাসিক এলাকার লেকে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, নিহতের মাথায় হালকা আঘাতের চিহ্ন রয়েছে। এটি দুর্ঘটনা নাকি কেউ তাকে হত্যা করে ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। 

ওসি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক