ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার তানোরে শরিফ উদ্দিন মুন্সীর নলকুপ প্রদান রাণীশংকৈলে জামায়াতের উপজেলা নায়েবে আমিরের জানাজায় হাজারো মুসুল্লির ঢল:এলাকায় শোকের ছায়া আজ ফুলবাড়ী দিবস: কেমন আছেন নিহত তিন যুবকের পরিবার? দিবসেই শুধু কদর বাড়ে তাদের! তানোরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশ ​ কেমন আছেন ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণকারী বাবলু রায়? রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক

লাড়কির ঘর থেকে পুকুরে পড়ল কুমির, এলাকায় তোলপাড়

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০২:১৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০২:১৯:৪৭ অপরাহ্ন
লাড়কির ঘর থেকে পুকুরে পড়ল কুমির, এলাকায় তোলপাড় লাড়কির ঘর থেকে পুকুরে পড়ল কুমির, এলাকায় তোলপাড়
নোয়াখালীর হাতিয়াতে বসত বাড়ির পুকুরে একটি কুমির দেখা গেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক হৈ চৈ, তোলপাড় চলছে।

বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলার হাতিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের আমজাদ মজিদ মিয়ার বাড়ির পুকুরে কুমিরটি দেখা যায়।

পুকুরের মালিকের মো.মাসুদুল ইসলাম শরীফ বলেন, গত চার দিন আগে রোববার বিকেলের দিকে আমাদের গ্রামের ফেরি ওয়ালাদের বাড়ির বেলালের লাড়কির ঘরে প্রথমে কুমুরটি দেখতে পায় তাদের পরিবারের সদস্যরা। ওই সময় তারা কুমুরটি হত্যা করতে চেষ্টা করে। সেখান থেকে কুমুরটি তাড়া খেয়ে পালিয়ে যায়। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে আমার স্ত্রী নাহিদা আক্তার পান্না আমাদের ঘরের পেছনের পুকুরে কুমুরটি ভাসসে দেখে। তাৎক্ষণিক এমন খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ ভিড় জমায়।

শরীফ ও স্থানীয় বাসিন্দা শাহেদ উদ্দিন আরও বলেন, গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত কুমুরটি পুকুরে ভাসতে দেখা যায়। কিন্ত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত পুকুরের চারদিকে হেঁটে কুমুরটি পুকুরে দেখা যায়নি। রাতে কুমুরটি পাহারা দেওয়া হয়নি। এখন পুকুরে কুমির আছে,  না চলে গেছে আমরা বিষয়টি নিশ্চিত নয়। বৃহস্পতিবার সকাল থেকে উৎসুক জনতা এখানে ভিড় জমাচ্ছে। তবে প্রশাসনের কোন লোক এখানে নেই। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে স্থানীয়দের ধারণা এটি মিঠা পানির কুমির হতে পারে।

হাতিয়া বন বিভাগের বিট কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে বুধবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়েছি। পুকুরে কুমির সাদৃশ্য বস্তু দেখা গেছে, আলো সল্পতার কারণে আমরা বিষয়টি পুরোপুরি নিশ্চিত নয়। বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাটি জানানো হয়েছে। সকালে বিষয়টি পুনরায় যাচাই করে দেখব।

হাতিয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, আমি বিষয়টি শুনেছি। কেউ বলছেন কুমির আবার কেউ বলছেন কুমির সাদৃশ্য। ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০