ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ১২:৪২:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ১২:৪২:৩১ পূর্বাহ্ন
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫
চট্টগ্রাম মহানগর, জেলা ও ফেনীর বিভিন্ন স্থানে পৃথক ছয়টি অভিযানে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট, ৮২ দশমিক ৫ কেজি গাঁজা, ৯ হাজার ৮১০ পিস ইয়াবা, ৯৯ বোতল ফেয়ারডিল, ৪৮ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এ সময় পাঁচজনকে আটক করা হয়। এছাড়া পরিত্যক্ত অবস্থায় পাঁচটি দেশীয় অস্ত্র ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ সূত্র জানায়, গত ২৮ ও ২৯ জুলাই চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম জেলা এবং ফেনী জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১৪ দশমিক ৫ কেজি গাঁজা, ৯৯ বোতল ফেয়ারডিল ও ৪৮ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভোলার চরফ্যাশনের বাসিন্দা মো. সোহাগ (৩৬) নামে একজনকে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

অপরদিকে, চট্টগ্রামের বাঁশখালী এলাকায় পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে আটক করে তাদের কাছ থেকে ৯ হাজার ৮১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

ফেনী সদর এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে কক্সবাজারগামী এক নারী যাত্রীর ট্রলি ও ব্যাগ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোছা. লায়লা বেগম (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।

এদিকে, চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকায় একটি ডেলিভারি ভ্যানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত গাড়ি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া বাঁশখালীর উত্তর চাম্বল এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি দেশীয় অস্ত্র ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

অন্যদিকে, চট্টগ্রাম নগরের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ী এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মজুদ করা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বেলাল হোসেন (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।

র‌্যাব-৭ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার