ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ১২:৩৫:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ১২:৩৫:২৯ পূর্বাহ্ন
লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ
রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকায় এক হোটেল কর্মচারীকে জোর করে তুলে নিয়ে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত কর্মচারী মোঃ রাজ রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে চাঁদা দাবিরও অভিযোগ আনা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) রাত প্রায় ৯টার দিকে ১২ থেকে ১৫ জন ব্যক্তি লক্ষ্মীপুর এলাকার হোটেল পিয়াসীতে গিয়ে মালিকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় হোটেলের কর্মচারী মোঃ রাজ মালিকের সঙ্গে তাঁদের কথা বলার ব্যবস্থা করার চেষ্টা করলে তাঁকে জোর করে পাশের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়।

অভিযোগে বলা হয়েছে, সেখানে রাজকে হাতুড়ি দিয়ে মারধর করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাম পায়ে আঘাত করা হয়। একপর্যায়ে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হলে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, রাজু নামের এক ব্যক্তির নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, একজন ভুক্তভোগী এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার