ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ১১:৪৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ১১:৪৩:০৩ অপরাহ্ন
রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা
দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি (সার্ধশতবর্ষ) উদযাপন উপলক্ষে জোর প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২০২৭ সালের ১ এপ্রিল দিনব্যাপী সার্ধশতবর্ষ উদযাপনের লক্ষ্যে বুধবার সন্ধ্যায় কলেজের শিক্ষক পরিষদ সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নিবন্ধন কার্যক্রম, অনুষ্ঠানসূচি, স্মরণিকা প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মারকসামগ্রী বিতরণসহ সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে আগামী ১ আগস্ট সার্ধশতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা এবং নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ইব্রাহিম আলীর সভাপতিত্বে এবং সার্ধশতবর্ষ উদযাপন আহ্বায়ক কমিটির সদস্যসচিব আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লবের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদস্যসচিব আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব বলেন, রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উদযাপন সফল করতে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীসহ কলেজ পরিবারের সবার অংশগ্রহণ ও সহযোগিতা অপরিহার্য। তিনি জানান, এইচএসসি, স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও মাস্টার্সের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের সম্পৃক্ত করে উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। নিবন্ধন ফি, সম্ভাব্য ব্যয়, অনলাইন নিবন্ধন পদ্ধতি ও সার্বিক আয়োজন সম্পর্কে মতামত গ্রহণের উদ্দেশ্যেই এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।

সভায় অধ্যক্ষ ড. ইব্রাহিম আলী বলেন, সার্ধশতবর্ষ উদযাপনকে স্মরণীয় ও মর্যাদাপূর্ণ করতে সবার অংশগ্রহণ নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, বিভিন্ন ক্লাব, সংগঠন ও বিভাগের সম্মিলিত সহযোগিতায় এ আয়োজন সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় নিবন্ধিত অংশগ্রহণকারীদের জন্য স্মারক ব্যাগ, টি-শার্ট, পরিচয়পত্র (আইডি কার্ড), কলম, চাবির রিং, কলেজের লোগোসংবলিত বিশেষ স্মারক ও শুভেচ্ছা উপহার দেওয়ার প্রাথমিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য সকালের নাস্তা ও মধ্যাহ্নভোজের ব্যবস্থারও পরিকল্পনা রয়েছে।

অধ্যক্ষ জানান, সার্ধশতবর্ষ উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে পূর্ণাঙ্গ ডিরেক্টরি প্রণয়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্যাম্পাসসজ্জা এবং ব্যাপক প্রচার-প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে পরিচালনার জন্য একটি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ প্রস্তুত করা হয়েছে। এর মাধ্যমে নিবন্ধন, ফি পরিশোধ এবং প্রয়োজনীয় তথ্য জমা দেওয়া যাবে। তবে প্রবীণ প্রাক্তন শিক্ষার্থীদের সুবিধার্থে কলেজ ক্যাম্পাসে সহায়তা ডেস্ক স্থাপন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ মুহা. হবিবুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, বিভিন্ন ক্লাব ও সংগঠনের প্রতিনিধি, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

বক্তারা রাজশাহী কলেজের দেড়শ বছরের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও অর্জন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সভার শেষে সার্ধশতবর্ষ উদযাপন সফল করতে কলেজ প্রশাসনের পক্ষ থেকে সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার