ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক কাটাখালিতে বিপুল পরিমাণ গাঁজা ও ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার মোহনপুরে বিপুল পরিমান হেরোইন সহ মাদক কারবারী গ্রেফতার নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২০ লালপুরে মাজার ও মসজিদে চুরি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ‘পেদ্দি’-তে জাহ্নবীর শরীরী দৃশ্য নিয়েও আপত্তি প্রকাশ করলেন রশ্মিকা? যুবদলের কেন্দ্রীয় নেতা কামাল আনোয়াররর রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন রাণীশংকৈলে পূজামণ্ডপে এমপি জাহিদ, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় রাণীশংকৈলে পুরোনো সেতু যেন মরণফাঁদ! আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। শিমুলের ক্যান্সার চিকিৎসা অনিশ্চিত, বাঁচার আকুতি পুঠিয়ায় সরকারি রাস্তার ১৪টি মেহগনি গাছ কাটার অভিযোগ, নীরব প্রশাসন হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান কাতার-ফ্রান্সের যুক্তরাষ্ট্র-ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি পুতিন ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি ভারতে ছিনতাইয়ের নতুন কৌশল, নগদ না পেলে অ্যাপে লোন কেন এই শিরশ্ছেদ, সৌদিতে নজরুল-সুইটির মৃত্যুদণ্ডে ক্ষুব্ধ শ্রীলেখা

শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০৮:১৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০৮:১৯:৫৪ অপরাহ্ন
শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার
শিশুর মস্তিষ্কের বিকাশ অনেকটাই নির্ভর করে তার প্রতিদিনের খাবারের ওপর। বিশেষজ্ঞদের মতে, জন্মের পর প্রথম পাঁচ বছর শিশুর মস্তিষ্ক সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায়। এ সময় প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি হলে শেখার ক্ষমতা, স্মৃতিশক্তি, মনোযোগ এবং আচরণগত বিকাশে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই শুধু পেট ভরানোর জন্য নয়, মস্তিষ্কের সুস্থ বিকাশের জন্যও শিশুর খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার রাখা জরুরি। 

অনেকেই মনে করেন, বেশি মিষ্টি খেলে শিশুর বুদ্ধি বাড়ে। তবে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং অতিরিক্ত চিনি ও চিনিযুক্ত খাবার শিশুর রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে আবার কমিয়ে দেয়। এতে শিশু অস্থির, খিটখিটে ও চঞ্চল হয়ে উঠতে পারে। দীর্ঘদিন এমন খাবার খেলে ওজন বেড়ে যাওয়া, ডায়াবেটিসের ঝুঁকি, দাঁতের ক্ষয় এবং রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়ার আশঙ্কাও থাকে। কিছু গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত প্রক্রিয়াজাত ও চিনিযুক্ত খাবার শিশুর শেখা ও স্মৃতির সঙ্গে সম্পর্কিত মস্তিষ্কের স্বাভাবিক বিকাশেও প্রভাব ফেলতে পারে।

শিশুর মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় কয়েকটি পুষ্টি উপাদান রাখা প্রয়োজন।

প্রোটিন মস্তিষ্কের কোষের মধ্যে তথ্য আদান-প্রদানে সাহায্য করে। তাই ডিম, মাছ, চর্বিহীন মুরগির মাংস, দুধ, ডাল, ছোলা ও বাদাম নিয়মিত খাওয়ানো ভালো।

ওমেগা-৩ চর্বি স্মৃতিশক্তি, মনোযোগ ও শেখার ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ। সামুদ্রিক তৈলাক্ত মাছ, তিসির বীজ, চিয়া বীজ, আখরোট ও কুমড়ার বীজে এই পুষ্টি পাওয়া যায়।

ফোলেট ও ভিটামিন কে নতুন কোষ গঠন এবং স্নায়ুর স্বাভাবিক কাজের জন্য প্রয়োজন। পালং শাক, লাল শাক, ব্রকলি, মসুর ও মুগ ডালে এ দুটি পুষ্টি রয়েছে।

ভিটামিন বি খাবারকে শক্তিতে রূপান্তর করে এবং মস্তিষ্ককে সক্রিয় রাখতে সাহায্য করে। কলা, ওটস, লাল চাল, ডিম, ডাল ও দুধে এই ভিটামিন পাওয়া যায়।

কোলিন স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা বাড়াতে সহায়ক। ডিমের কুসুম, সয়াবিন, চিনাবাদাম, ফুলকপি, বাঁধাকপি ও ব্রকলি কোলিনের ভালো উৎস।

আয়োডিন শিশুর মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োডিনযুক্ত লবণ, সামুদ্রিক মাছ, দুধ, দই ও ডিম থেকে এই পুষ্টি পাওয়া যায়।

জিঙ্ক স্মৃতিশক্তি, মনোযোগ ও রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে। ছোলা, কুমড়ার বীজ, লাল মাংস, ডাল ও দুগ্ধজাত খাবারে জিঙ্ক রয়েছে।

আয়রনের অভাবে শিশুর মনোযোগ ও শেখার ক্ষমতা কমে যেতে পারে। তাই কলিজা, লাল মাংস, পালং শাক, ডাল, কিশমিশ ও আয়রনসমৃদ্ধ খাবার নিয়মিত রাখা প্রয়োজন।

এছাড়া বিভিন্ন রঙের ফল ও সবজি মস্তিষ্কের কোষকে সুরক্ষা দেয়। কমলা, পেয়ারা, আম, গাজর, টমেটো, বিট ও ক্যাপসিকাম খাদ্যতালিকায় রাখা ভালো।

বিশেষজ্ঞদের পরামর্শ, প্রতিদিন শিশুর খাবারে প্রোটিন, শাকসবজি, ফল ও স্বাস্থ্যকর চর্বি রাখুন। কোমল পানীয়, অতিরিক্ত মিষ্টি, চিপস ও প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব কম দিন। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, নিয়মিত খেলাধুলা এবং পর্যাপ্ত ঘুমও শিশুর মস্তিষ্কের সুস্থ বিকাশে সমান গুরুত্বপূর্ণ। কোনো ভিটামিন বা খনিজের অতিরিক্ত ওষুধ দেওয়ার আগে অবশ্যই শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

বিশেষজ্ঞদের মতে, শিশুর মেধা বাড়ানোর কোনো জাদুকরি খাবার নেই। তবে সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম, নিয়মিত শারীরিক কর্মকাণ্ড এবং ইতিবাচক পারিবারিক পরিবেশ—এই চারটি বিষয়ই শিশুর মস্তিষ্কের সুস্থ বিকাশে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক