ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও সংরক্ষণের দাবি চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাইয়ের পর ধাক্কায় যাত্রীর মৃত্যু, আটক ৪ ​জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব! নগরীর কর্ণহারে নকল সোনার বারসহ গ্রেপ্তার ২ বর্জ্য ব্যবস্থাপনায় দেশসেরা পুরস্কার অর্জন করলো রাসিক রাজশাহীতে ছাত্রদলের দু-গ্রুপের সংঘর্ষ: মহানগর ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত নগরীজুড়ে মাদক কারবারীসহ গ্রেপ্তার ২৭ এই গ্রামের ফিলিস্তিনিদের গল্প শুনলে চোখের পানি ধরে রাখাই যেন কঠিন হামলার শিকার হয়ে ২ দেশকে ফোন সৌদি আরবের যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের মুখে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার শেষ দুই প্রশ্নের কী উত্তর দিয়ে মুকুট জিতলেন জেনিফার বারেত্তো জনসমক্ষে বেশি থাকা অস্বস্তিতে ফেলে নিত্যা মেননকে! রুয়েটের ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ১২ ডিসেম্বর, সুযোগ পাবেন ১৮ হাজার পরীক্ষার্থী আগরতলায় আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে স্থানীয়দের বিক্ষোভ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে 'স' মিল ভস্মীভূত পুঠিয়ায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনা মূল্যে বীজ-সার পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে -এনসিপি কেন্দ্রীয় নেতা ডা. মো. আব্দুল আহাদ ডিমলায় পপি এনজিওর আওতায় মেধাবী শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০৮:১৫:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০৮:১৫:৩১ অপরাহ্ন
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান আলোচনার জন্য মরিয়া। অথচ গত ১৬-১৭ দিনে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য কোনো অনুরোধ পাঠাইনি।

সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনার উদ্যোগ নেয়নি ইরান এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণও ছাড়বে না বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা শুরুর কয়েক ঘণ্টা আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। 

গারিবাবাদি বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরান-যুক্তরাষ্ট্র বিরোধের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশের বেশি এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র বলছে, এই কৌশলগত জলপথে অবাধ নৌ চলাচল পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

তার দাবি, গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী সমুদ্রপথে মাইন অপসারণের দায়িত্ব ইরানের। এ কারণে মার্কিন যুদ্ধজাহাজকে প্রণালির কাছে আসতে দেওয়া হয়নি।

কাজেম গারিবাবাদি গারিবাবাদি বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না। আর প্রণালিটি যদি আগের অবস্থায় ফিরে যায়, তাহলে এই যুদ্ধে আমাদের সাফল্য পূর্ণাঙ্গ হবে না।

তিনি আরও বলেন, ওমান দক্ষিণাঞ্চলে মাইন অপসারণের জন্য অন্য একটি দেশকে আনতে চেয়েছিল। কিন্তু আমরা তা অনুমোদন করিনি।

গারিবাবাদি ইঙ্গিত দেন, হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজের কাছ থেকে ইরান যাতায়াত ফি আদায়ের অধিকারও সংরক্ষণ করে।

তার মতে, সমঝোতা স্মারক অনুযায়ী ইরান কেবল ৬০ দিনের জন্য বিনামূল্যে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বাধ্য।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার

নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার