কিশোরগঞ্জের ভৈরবে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ইজিবাইক এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। যানজটের সময় দাঁড়িয়ে থাকা একাধিক বাস, সিএনজি, অটোরিকশা ও মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা প্রদান করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের দুর্জয় মোড়ের নাভানা সিএনজি পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে.
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেটের হবিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী দিগন্ত বাস নাভানা সিএনজি পাম্প এলাকায় পৌঁছালে গতিবিধি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ঢাকা সিলেট মহাসড়কে তীব্র যানজটে আটকে থাকা যানবাহনগুলোকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয় বাসটি। ফলে ঢাকাগামী সোহাগ বাস, সিএনজি, অটোরিকশা ও প্রাইভেটকারে থাকা যাত্রীরা আহত হয়।.
ঘটনার প্রত্যক্ষদর্শী জিয়াউর রহমান দৈনিক ইনকিলাব কে জানান, দিগন্ত বাসটি তাৎক্ষণিক গতিবিধি হারিয়ে নিমিষের মধ্যে চোখের পলকে দেখলাম সামনে থাকা যানবাহনগুলোতে ধাক্কা লাগে। প্বাশবর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে ভৈরবে গ্যাস নিতে আসা সিএনজি ও ইজি বাইক সোহাগ বাস ও দিগন্ত বাসের মাঝে থাকায় সজোরে ধাক্কায় মুহুর্তে ধুমরেমুরছে যায় সিএনজিটা।
এছাড়াও আরেক প্রত্যক্ষদর্শী হাফেজ সিরাজুল ইসলাম জানান,ভয়াবহ এ দুর্ঘটনার পরই দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয়দের সার্বিক সহযোগিতায় আহতদের উদ্ধার করে পরে দ্রুত তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে প্রেরণ করেছি।
হাইওয়ে পুলিশের বরাতে জানা যায়, আহতদের মধ্যে উপজেলাস্থ শিমূলকান্দি ইউপির মধ্যচর গ্রামের রেজিয়া বেগম (৬০), মধ্যচর রামশংকর এলাকার দীনেশ চন্দ্র দাস (৪৮), তার স্ত্রী ঝর্ণা রানী (৪০), দিগন্ত বাসের যাত্রী হবিগঞ্জের আরজুদা খাতুন (৬০) ও একই এলাকার তাউস মিয়া (৪৫) রয়েছেন। এছাড়া আরও বিভিন্ন হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান দৈনিক ইনকিলাব ভৈরব সংবাদদাতাকে মুঠোফোনে বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় ক্ষতবগ্রস্ত দুটি বাস, একটি সিএনজি ও একটি ইজি বাইক উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এই দুর্ঘটনার পর দুই বাসের চালক -ই পলাতক।তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।