ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশেও অস্ত্র মোতায়েন করে রেখেছে আমেরিকা! এই প্রথম বার স্বীকার করল মার্কিন বাহিনী, চ্যালেঞ্জ কি রাশিয়া এবং চিনকে? ছেলেদের হাতে মোবাইল দেখলেই কেড়ে নেন করীনা ‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসবে মাতল দুই উপজেলার মানুষ নগ্ন বিজ্ঞাপনে সমালোচনার মুখে সিডনি সুইনি, দুই দিনে হারালেন দুই লাখ অনুসারী ​রাজশাহীতে মাদক সেবনের দায়ে আলামিন যুবকের কারাদণ্ড ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-সৌদিসহ আরব দেশগুলোর শীর্ষ সামরিক কর্মকর্তাদের গোপন বৈঠক ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ যুক্তরাষ্ট্রের রাজশাহীতে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, ৫ জনের কারাদণ্ড আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান-ভারত রণতরির সংঘর্ষ ইরান যুদ্ধ বন্ধে প্রতিনিধি পরিষদে ভোট, ট্রাম্পের বিরুদ্ধে ৭ রিপাবলিকান ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন: রিজভী হেফাজত আমিরের গাড়ি দুর্ঘটনার শিকার, কেমন আছেন বাবুনগরী পাওনা টাকা চাওয়ায় কফির সঙ্গে বিষ মিশিয়ে দেন দুই বন্ধু মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী আটক জ্বালানি খাতে বছরে ৫২ হাজার কোটি টাকা সাশ্রয়ের প্রস্তাব ক্যাবের ইউ গেট আউট ফ্রম দিস রুম, রেগে গিয়ে সিভিল সার্জনকে আইনমন্ত্রী ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’ কারাগারেই জন্ম-বেড়ে ওঠা, দীর্ঘ ৭ বছর পর অবশেষে মুক্ত বাতাসে মোবাশ্বেরা

চার স্কুলছাত্রীকে বাসায় ১৮ দিন আটকে রেখে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ১১:১২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ১১:১২:১৫ অপরাহ্ন
চার স্কুলছাত্রীকে বাসায় ১৮ দিন আটকে রেখে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লার চার স্কুলছাত্রীকে ঢাকার নিজ বাসায় ১৮ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান মিজান (৪৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুর থানার প্রেমতলা এলাকার ফারুক মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে ওই ছাত্রীদের উদ্ধার করে শিক্ষককে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী ছাত্রীর অভিভাবকদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

এ তথ্য নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।
 
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মিজান ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয়ের আর্ট ও কম্পিউটার বিভাগের খণ্ডকালীন শিক্ষক। তার বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া থানার সেরাল পূর্বপাড়া গ্রামে। তবে তিনি রাজধানীর মোহাম্মদপুর থানার প্রেমতলা এলাকার ফারুক মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, পাগলা উচ্চ বিদ্যালয়ের আর্ট ও কম্পিউটার বিভাগের খণ্ডকালীন শিক্ষক মিজানুর রহমান মিজান সপ্তাহে একদিন শুক্রবার শিক্ষার্থীদের ক্লাস নেন। এ সুযোগে বিভিন্ন সময় তিনি দশম শ্রেণীর চার ছাত্রীকে ভালো আর্ট ও কম্পিউটার শেখানোর প্রলোভন দেখান। কিশোরী বয়সের সরলমনা ছাত্রীরাও তার প্রলোভনে পড়ে শিক্ষক মিজানের মোহাম্মদপুরের বাসায় চলে যায়। সেখানে সুযোগ বুঝে শিক্ষক মিজান ওই চার ছাত্রীকে গত ৬ জুন থেকে ২৩ জুন পর্যন্ত আটকে রেখে পর্যায়ক্রমে ধর্ষণ করেন। পরবর্তীতে সেই বাসা থেকে কৌশলে এক ছাত্রী পালিয়ে এসে আটক অপর তিন ছাত্রীর অভিভাবকদের বিষয়টি জানায়। এরপর অভিভাবকরা থানায় লিখিত অভিযোগ করলে ঢাকার মোহাম্মদপুরে মিজানের বাসায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং ভুক্তভোগী তিন ছাত্রীকে উদ্ধার করে।

গ্রেফতারকৃত মিজানের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে পূর্বের আরও একটি মামলা রয়েছে উল্লেখ করে ওসি আরও বলেন, ‘ধর্ষণের শিকার চার ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে ভুক্তভোগী ছাত্রীদের জবানবন্দি দিতে আদালতে পাঠানো হবে।’

এ বিষয়ে বিস্তারিত তথ্য উদঘাটন করতে গ্রেফতারকৃত মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলেও জানান ওসি শরিফুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত