ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে ২শ্রমিকের মৃত্যু বৈদেশিক লেনদেন সহজ ও আধুনিক করতে বাংলাদেশ ব্যাংকের বড় পদক্ষেপ ইরানকে ভয়ংকর ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন টানা ৫ দিন ভারী ভারী বর্ষণ হতে পারে চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান চালিয়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা বিয়ের নাটক সাজিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ বিপদ-আপদে ধৈর্য ধরবেন যেভাবে গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর

বৈদেশিক লেনদেন সহজ ও আধুনিক করতে বাংলাদেশ ব্যাংকের বড় পদক্ষেপ

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০৭:৪৫:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০৭:৪৫:৫৪ অপরাহ্ন
বৈদেশিক লেনদেন  সহজ ও আধুনিক  করতে বাংলাদেশ ব্যাংকের বড় পদক্ষেপ বৈদেশিক লেনদেন সহজ ও আধুনিক করতে বাংলাদেশ ব্যাংকের বড় পদক্ষেপ
আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা আরও সহজ ও আধুনিক করতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং সেবা বাণিজ্য প্রসারের লক্ষ্যে চালু করা হয়েছে ‘ব্যাংক-ইন্টারমিডিয়েটেড ফ্রেমওয়ার্ক’। 

এই ফ্রেমওয়ার্কের আওতায় প্রবর্তিত ‘ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট’ (ডিভিএ)-এর মাধ্যমে এখন থেকে সহজেই বৈশ্বিক ই-কমার্স ও আন্তর্জাতিক নানা খাতে বৈদেশিক মুদ্রা লেনদেন করা যাবে।

বুধবার (২৯ জুলাই) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলার অনুযায়ী, এই ফ্রেমওয়ার্কের আওতায় ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (ডিভিএ) প্রবর্তন করা হয়েছে, যা ব্যবহারকারী ডিজিটাল ওয়ালেট বা সংরক্ষিত-মূল্যের অ্যাকাউন্ট হিসেবে কাজ করবে। এসব অ্যাকাউন্ট সংশ্লিষ্ট ব্যাংকের অধীনে পরিচালিত একটি মাস্টার ডিভিএ-এর আওতায় পরিচালিত হবে।

নতুন প্রবর্তিত ডিভিএ-এর মাধ্যমে ব্যক্তিগত, চিকিৎসা ও সরকারি ভ্রমণসহ ভ্রমণ-সংক্রান্ত বৈদেশিক মুদ্রা ব্যয় করা যাবে। এছাড়া, সদস্যপদ ফি, আইটি সেবা, ভিসা ফি এবং হোটেল বুকিংয়ের মতো খাতেও ব্যয় করা যাবে। ডিভিএ-ব্যবহারকারীরা সীমিত আকারে অনলাইন ব্যবস্থায় ই-কমার্স পদ্ধতিতে পেমেন্ট করতে পারবেন।

এ সুবিধা রিটেনশন কোটা এবং রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবের স্থিতির বিপরীতেও প্রযোজ্য হবে।

অবশ্য, এই ধরনের সেবা চালুর জন্য সংশ্লিষ্ট ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই উদ্যোগ ডিজিটাল পেমেন্ট চ্যানেলকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পূর্বে ব্যাংকগুলো মূলত অনলাইন পেমেন্টে গেটওয়ের মাধ্যমে কেবল ইনওয়ার্ড রেমিটেন্স আনার মধ্যে সীমাবদ্ধ ছিল।

ফ্রিল্যান্সিং, ই-কমার্স এবং সেবা বাণিজ্যের ক্ষেত্রে পে-পল ও স্ট্রাইপ-এর মতো বৈশ্বিক পেমেন্ট প্ল্যাটফর্মকে বাংলাদেশের বাজারে প্রবেশে উৎসাহিত করতে পারে নতুন এই উদ্যোগ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত