ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে ২শ্রমিকের মৃত্যু বৈদেশিক লেনদেন সহজ ও আধুনিক করতে বাংলাদেশ ব্যাংকের বড় পদক্ষেপ ইরানকে ভয়ংকর ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন টানা ৫ দিন ভারী ভারী বর্ষণ হতে পারে চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান চালিয়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা বিয়ের নাটক সাজিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ বিপদ-আপদে ধৈর্য ধরবেন যেভাবে গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর

বিয়ের নাটক সাজিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০৭:৩০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০৭:৩০:৫৮ অপরাহ্ন
বিয়ের নাটক সাজিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ বিয়ের নাটক সাজিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ
রংপুরে বিয়ের নামে প্রতারণা করে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মামলার প্রায় দুই মাস পর সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় তাকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে রংপুরে এনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ৬ মে ওই কলেজছাত্রী বাদী হয়ে রংপুর আদালতে মামলা করেন।

গ্রেপ্তার যুবকের নাম আজমাইন আবদুল্লাহ (২৬)। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার বাসিন্দা।

পুলিশ জানায়, আজমাইন বিবাহিত। নিজের বিয়ের বিষয়টি গোপন রেখে আজমাইন ওই কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। প্রথমে ওই ছাত্রী প্রস্তাব প্রত্যাখ্যান করলেও পরে ফেসবুকের মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে কথোপকথনের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

মামলার তদন্তকারী কর্মকর্তা হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীন জানান, গত বছরের ২ ডিসেম্বর বিয়ের কথা বলে ওই কলেজছাত্রীকে রংপুর আদালত এলাকার পাশে একটি লেকের পাড়ে নিয়ে যান আজমাইন। সেখানে দুজন সাক্ষীর উপস্থিতিতে একটি স্ট্যাম্পে ওই তরুণীর স্বাক্ষর নেওয়ার পর তাদের বিয়ে হয়েছে বলে তাকে জানান। 

পরে হারাগাছের ধুমগড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে নিয়ে গিয়ে তাকে স্ত্রী পরিচয় দিয়ে তার সঙ্গে রাত কাটান। এরপর বিভিন্ন সময় আলাদা আলাদা স্থানে নিয়ে গিয়ে স্ত্রী পরিচয়ে একাধিকবার ওই তরুণীর সঙ্গে আজমাইন শারীরিক সম্পর্কে জড়ান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পরে ওই কলেজছাত্রী বিয়ের কাবিননামার কাগজ দেখতে চাইলে আজমাইন বিভিন্নভাবে বিষয়টি এড়িয়ে যান। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ২৪ এপ্রিল সাক্ষীদের নিয়ে আজমাইনের বাড়িতে যান ওই ছাত্রী। তখন আজমাইন তাকে জানান, তিনি বিবাহিত, তার স্ত্রী আছে। তিনি ওই তরুণীকে বিয়ে করতে পারবেন না। 

এ ঘটনায় প্রতিবাদ করলে তিনি তাকে (তরুণীকে) টাকার বিনিময়ে বিষয়টি কাউকে না জানানোর প্রস্তাব দেন এবং তাকে বিরক্ত করলে গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

আদালতের নির্দেশে ১২ মে আজমাইনের বিরুদ্ধে হারাগাছ থানায় ধর্ষণের মামলা হয় বলে জানান হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক চৌহান। 

তিনি বলেন, মামলার পর আজমাইন আত্মগোপনে চলে যান। প্রায় দুই মাস ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালায় পুলিশ। মঙ্গলবার র‍্যাব-১-এর সহায়তায় ঢাকা বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা করে হারাগাছ থানায় আনা হয়। সোমবার দুপুরে তাকে রংপুর আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত