ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে জামায়াতের উপজেলা নায়েবে আমিরের জানাজায় হাজারো মুসুল্লির ঢল:এলাকায় শোকের ছায়া আজ ফুলবাড়ী দিবস: কেমন আছেন নিহত তিন যুবকের পরিবার? দিবসেই শুধু কদর বাড়ে তাদের! তানোরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশ ​ কেমন আছেন ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণকারী বাবলু রায়? রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ। আজ ফুলবাড়ী দিবস: উন্মুক্ত পদ্ধতির কয়লাখনি বিরোধী আন্দোলনের ২০ বছর রাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানা নিখোঁজ মাদরাসাছাত্রের ৯ দিনেও খোঁজ মেলেনি এবার স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে পরিবারের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে স্কুলছাত্রীর ‘সর্বনাশ’ করেন ইউসুফ বিশ্বমানবের নিকট অসাধারণ আলোকবর্তিকা মহানবী (সা.): রিজভী মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০ ‘চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন’ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী  ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে যা বললেন আইনমন্ত্রী

ব্রাজিল অধ্যায়ের ইতি টানলেন নেইমার

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০৬:৪৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০৬:৪৬:৫৩ অপরাহ্ন
ব্রাজিল অধ্যায়ের ইতি টানলেন নেইমার ছবি: সংগৃহীত
ব্রাজিল জাতীয় ফুটবল দল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। ২০২৬ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায়ের পর জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্তের কথা পুনরায় নিশ্চিত করেছেন তিনি।

বুধবার (২৯ জুলাই) সান্তোসের হয়ে ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারানোর পর নেইমার বলেন, জাতীয় দলের সঙ্গে আমার সময় শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক সুখের মুহূর্ত পেয়েছি। দেশের জার্সির জন্য আমি রক্ত, জীবন— সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর খেলতে চাই না।

৩৪ বছর বয়সী নেইমারের এই ঘোষণার মধ্য দিয়ে ব্রাজিল ফুটবলের একটি যুগের অবসান হলো। জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার, দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করে এখন পুরোপুরি ক্লাব ফুটবলে মনোযোগ দেবেন।

এর আগে, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে হারের পর জাতীয় দলের হয়ে না খেলার ঘোষণা দেন তিনি। এরপর বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ওঠে নেইমার খেলতে পারে পরের বিশ্বকাপ। তবে সেই গুঞ্জনকে এবার উড়িয়ে দিলেন তিনি। 

এদিকে, সান্তোসের ড্রেসিংরুমে তরুণ ফুটবলার গ্যাব্রিয়েল বন্তেম্পো ও জোয়াও আনানিয়াসকে অপমান করেছেন তিনি— এমন সংবাদকে ভিত্তিহীন বলে দাবি করেছেন নেইমার।

তিনি বলেন, এসব খবর দুঃখজনক এবং বিরক্তিকর। ম্যাচের পর আমি শুধু বলেছি, আমাদের আরও ভালো খেলতে হবে। এমনভাবে পয়েন্ট হারানোর সুযোগ নেই। অধিনায়ক হিসেবে এসব বলার অধিকার আমার আছে। লুকাস ভেরিসিমো ও গ্যাবিগোলও একই কথা বলেছে। কিন্তু কিছু মানুষ বিভ্রান্তিকর গল্প ছড়াচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০