ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

৫৫-য় পৌঁছে শরীর নিয়ে কোন সংগ্রামের মুখোমুখি মনীষা কৈরালা

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০৬:০৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০৬:০৫:৩৯ অপরাহ্ন
৫৫-য় পৌঁছে শরীর নিয়ে কোন সংগ্রামের মুখোমুখি মনীষা কৈরালা ছবি: সংগৃহীত
‘১৯৪২: আ লভ স্টোরি’, ‘বম্বে’, ‘খামোসি’— একের পর এক হিট ছবির নায়িকা মনীষা কৈরালার অভিনয়যাত্রা খানিক থমকে গিয়েছিল ২০১২ সালে জরায়ুর ক্যানসারে আক্রান্ত হওয়ার পরে। মৃত্যুভয়কে জয় করে, ক্যানসারকে হারিয়ে আবার অভিনয়জগতে ফিরেছেন তিনি। সিনেমা থেকে ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন। এখন তাঁর বয়স ৫৫। এই বয়সে এসে শরীর নিয়ে তাঁর অভিজ্ঞতা, পরামর্শই অনুরাগীদের জন্য ভাগ করে নিলেন বলিউড অভিনেত্রী।

ইনস্টাগ্রামে যথেষ্ট সক্রিয় মনীষা। শারীরচর্চার বিভিন্ন রিলও পোস্ট করেছেন। সেখানেই দেখা গিয়েছে, কী ভাবে শারীরিক কসরত করছেন, ডায়েটে নজর দিচ্ছেন। তবে ৫৫-য় পৌঁছে তিনি যে শরীর নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন, তা জানাতেও ভুললেন না। তবে হাল ছাড়ার পাত্রী তিনি নন। সেই বার্তাই দিলেন অনুরাগীদের। জানাতে ভুললেন না, এই বয়সে এসে ওজন কমানো নিয়ে সমস্যায় পড়তে হলে কী করতে হবে।

শারীরচর্চা, খাবারের একাধিক ছবি ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘‘এই পোস্টটি ঠিক জিমের শারীরচর্চার নয়, বরং আমার জীবনকে নতুন ভাবে পাওয়ার গল্প।’’

ক্যানসারকে হারিয়েছেন অভিনেত্রী। মৃত্যুভয়ে একসময়ে কুঁকড়ে গিয়েছিলেন। তবে এখন হাসিমুখে অভিনয় করছেন। কাজের ফাঁকে নিজের স্বাস্থ্যকে নিয়ে অবহেলা করেছিলেন। তার ফলই এখন টের পাচ্ছেন, সাম্প্রতিক পোস্টে সেই অভিজ্ঞতাই ভাগ করে নিয়েছেন তিনি। মনীষার বক্তব্য, একসময় চেষ্টা করেও ওজন কমছিল না। প্রথম দিকে ওজন মাপার যন্ত্রে বাড়তি ওজন দেখে ভেবেছিলেন, কমিয়ে ফেলবেন। কিন্তু একসময় গিয়ে দেখেন, তা এতটুকু কমেনি। ‘দিল সে’-র অভিনেত্রীর কথায়, ‘‘হতাশায় কেঁদে ফেলেছিলাম।’’ এর পরে যখন চিকিৎসকের কাছে যান, তিনি বুঝিয়েছিলেন, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরেরও বদল ঘটে। মনীষা এখন বুঝেছেন সেই কথা। আগের শরীর আর তাঁর নেই। তাই হতাশ না হয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার পথ ধরেছেন। সেই বার্তাই দিচ্ছেন তিনি অনুরাগীদের। অভিনেত্রীর পণ, লক্ষ্যে তিনি পৌঁছোবেনই।

মনীষা বলছেন, ‘‘লক্ষ্য থেকে অনেক দূরে আছি হয়তো। কিন্তু মনের জোর আছে। আগের চেয়ে স্বাস্থ্যের উন্নতি হয়েছে আর আমি আশাবাদীও।’’ অনুরাগীদের উদ্দেশে তাঁর বার্তা— শারীরচর্চা করতে গিয়ে যদি দেখা যায় ওজন কমছে না, হতাশ হওয়ার কিছু নেই। বরং নিয়ম মেনে চেষ্টা করাই হোক লক্ষ্য। তিনি আশাবাদী, সাফল্য আসবেই।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার