ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা ৫ দিন ভারী ভারী বর্ষণ হতে পারে চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান চালিয়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা বিয়ের নাটক সাজিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ বিপদ-আপদে ধৈর্য ধরবেন যেভাবে গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা: সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী রাজশাহীতে মাদকের ক্যারিয়ার ধরা পড়লেও অধরা সিন্ডিকেট, তদন্তে ১৮৪ হেরোইন কারবারী দলের ভরাডুবিতে সতীর্থদের দুষলেন বাবর আজম হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ শিশুর ব্রাজিল অধ্যায়ের ইতি টানলেন নেইমার দেশের প্রথম নৌযান শুমারি উপলক্ষে রাজশাহীতে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বাহারি সামগ্রী নয়, রশ্মিকার জেল্লার রহস্য লুকিয়ে একটি মাত্র উপকরণে! গুরুদাসপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানী প্রতিরোধে মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫ মানসিক ভারসাম্যহীন কৃষকের পাশে মানবতার হাত: স্বেচ্ছাশ্রমে পাট কেটে, ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬৪০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ ৫৫-য় পৌঁছে শরীর নিয়ে কোন সংগ্রামের মুখোমুখি মনীষা কৈরালা

সিংড়ায় ঐতিহ্যবাহী চলনবিল নৌকা বাইচের স্থান পরিদর্শন করলেন ডিসি আসমা শাহীন

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০৫:৫০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০৫:৫০:১০ অপরাহ্ন
সিংড়ায় ঐতিহ্যবাহী চলনবিল নৌকা বাইচের স্থান পরিদর্শন করলেন ডিসি আসমা শাহীন সিংড়ায় ঐতিহ্যবাহী চলনবিল নৌকা বাইচের স্থান পরিদর্শন করলেন ডিসি আসমা শাহীন
নাটোরের সিংড়ায় আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ‘চলনবিল নৌকা বাইচ-২০২৬’ জমকালো আয়োজনে উদযাপনের লক্ষ্যে নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীন।

​বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় চলনবিল অধ্যুষিত সিংড়া হাইটেক পার্ক সংলগ্ন আত্রাই নদীর তীরবর্তী নির্ধারিত বাইচ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

​পরিদর্শনকালে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ​"চলনবিল ও নৌকা বাইচ আমাদের শতবছরের লোকজ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। গ্রামীণ জীবনের এই আনন্দ-উৎসবকে নিরাপদ, সুশৃঙ্খল এবং উৎসবমুখর পরিবেশে সর্বসাধারণের সামনে তুলে ধরতে জেলা ও উপজেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। দর্শনার্থীদের নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।"

​স্থান পরিদর্শনকালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  আব্দুল্লাহ আল রিফাত, সহকারী কমিশনার (ভূমি)  নিশাত আনজুম,   নাটোর-৩,  (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর এমপির ব্যক্তিগত সহকারী কাজল সরকার, পৌর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হিরাদুল ইসলাম হিরো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী, এবং চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খালেকুজ্জামান রঞ্জু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মেলা ও বাইচকেন্দ্রিক সার্বিক নিরাপত্তা, রুটিন মনিটরিং এবং দর্শনার্থীদের চলাচলের সুবিধা পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে পুরো সিংড়া উপজেলায় এখন বিরাজ করছে উৎসবের আমেজ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহীতে মাদকের ক্যারিয়ার ধরা পড়লেও অধরা সিন্ডিকেট, তদন্তে ১৮৪ হেরোইন কারবারী

রাজশাহীতে মাদকের ক্যারিয়ার ধরা পড়লেও অধরা সিন্ডিকেট, তদন্তে ১৮৪ হেরোইন কারবারী