ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরের তুহিন টেড্রার্সকে ১০ হাজার টাকা জরিমানা জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি লালপুরে মুরগির খামারে শিয়াল প্রতিরোধের বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত্যু নগরীতে ট্যাপেন্টাডল-গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ রাজশাহী জেলা পুলিশের অভিযানের শেষ দিনে মাদক- সহ গ্রেফতার ১৬ নগরীতে গাঁজা-ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার ৪, মাদকসেবী আটক ৩ নগরীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড বাবার ইজিবাইকেই মেয়ের মৃত্যু যুবকের মরদেহ মিলল পরিত্যক্ত কুয়ায় দুই নদীর পানি বেড়ে প্লাবিত ঝালকাঠির নিম্নাঞ্চল  পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু চার বছর ধরে নির্মাণের পর উদ্বোধনের আগেই ধস পড়ল চার কোটি টাকার সড়ক  রুটির লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে বলাৎকার জাপানে ভূমিকম্পে ধসে পড়া শপিং মলে আটকা পড়েছেন অনেকে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন, মোহপুরে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ অভিযান সম্পন্ন হতে চলেছে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ পরীমণির কাছে নিজের রেকর্ড হারালেন সাকিব আল হাসান ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

নগরীতে গাঁজা-ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার ৪, মাদকসেবী আটক ৩

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ১১:৩৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ১১:৩৮:৪৭ অপরাহ্ন
নগরীতে গাঁজা-ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার ৪, মাদকসেবী আটক ৩ নগরীতে গাঁজা-ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার ৪, মাদকসেবী আটক ৩
রাজশাহী নগরীতে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করে মহানগর গায়েন্দা পুলিশ (ডিবি), কাশিয়াডাঙ্গা ও শাহমখদুম থানা পুলিশ। একই সঙ্গে তিনজন মাদকসেবীকেও আটক করা হয়েছে। এ সময় মোট ১ কেজি ৩.৯ গ্রাম গাঁজা ও ১৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার (২৭ জুলাই) রাত ১১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠসংলগ্ন রেললাইনের পাশে অভিযান চালিয়ে সুরুজ (২০) ও মিজান আলীকে (২২) গ্রেফতার করে। এ সময় সুরুজের কাছ থেকে ১১৪ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবা ট্যাবলেট এবং মিজান আলীর কাছ থেকে ৩৯ দশমিক ৯ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

একই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ চন্দ্রিমা থানার মেহেরচণ্ডি কড়ইতলা এলাকায় অভিযান চালিয়ে শাকিল আহম্মেদ ওরফে শাফিনকে (৪০) গ্রেফতার করে।  এ সময় তাদের তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। পুলিশ জানায়, শাফিনের বিরুদ্ধে পূর্বে চারটি মাদক মামলা রয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) রাত ২টার দিকে ডিবি পুলিশ চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা এলাকায় মামুন শেখের (৩৬) বাড়িতে অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, মামুনের বিরুদ্ধে আগে তিনটি মাদক মামলা রয়েছে এবং তাকে গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ কোর্ট স্টেশন মোড় এলাকা থেকে চারপিস ইয়াবা ট্যাবলেট-সহ আবু সাইদকে (৫৫) গ্রেফতার করে। 

অন্যদিকে, গত ২৭ জুলাই রাতে শাহমখদুম থানা পুলিশ বড় বনগ্রাম মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে (৪৮), আহাদ আলী (৩৮) ও আব্দুল খালেককে (৪০) গ্রেফতার করে। 

মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, জিজ্ঞাসাবাদে তারা গাঁজা সেবনের কথা স্বীকার করেন। পরে বিভাগীয় পুলিশ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক মামুনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ

পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ