পঞ্চগড়ে বাড়ির পাশে পুকুরের ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওসমান গণি (৭) একই গ্রামের সায়েদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সায়েদ আলী আদালতের কাজে যান। এ সময় তার স্ত্রী বাড়ির কাজে ব্যস্ত ছিলেন ও শিশুটি বাড়ির আঙিনায় খেলা করছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

অনলাইন ডেস্ক