ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

নোয়াখালীতে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার, অতঃপর.....

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ১০:৫১:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ১০:৫১:৪২ অপরাহ্ন
নোয়াখালীতে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার, অতঃপর..... ফাইল ফটো
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ৪হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যম কর্মিদের তথ্য দিতে অনীহা দেখানো হয়।    

গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের নাম মো.মোস্তফা খালেদ (৩০)। তিনি বেগমগঞ্জের চৌমুহনী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন এবং চট্রগ্রামের জেলার মৃত আব্দুল গফুরের ছেলে।  

গতকাল মঙ্গলবার (২৪ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের হকার্স মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদেরর ভিত্তিতে উপজেলার চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। একপর্যায়ে অভিযানে ৪হাজার পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল মোস্তফাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা নেওয়া হয়। বুধবার দুপুরের দিকে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  

যোগাযোগ করা হলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লিটন দেওয়ান বলেন, এ বিষয়ে তিনি পরে কথা বলবেন। পরে একাধিকবার ফোন দিলেও তিনি আর ফোন রিসিভ করেননি।  

তবে এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল ফারুক এ প্রতিবেদককে বলেন, এ বিষয়ে বেগমগঞ্জ থানার ওসির সাথে কথা বলেন। তবে তিনি জেলায় কর্মরত আরেক গণমাধ্যম কর্মিকে জানিয়েছেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। একই সাথে কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২