ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

তাহসানের দ্বিতীয় বিয়ের কোনো দরকার ছিল না: মন্দিরা চক্রবর্তী

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ১০:৪৯:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ১০:৪৯:৪১ অপরাহ্ন
তাহসানের দ্বিতীয় বিয়ের কোনো দরকার ছিল না: মন্দিরা চক্রবর্তী ছবি: সংগৃহীত
অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী সম্প্রতি এক সাক্ষাৎকারে সংগীতশিল্পী তাহসান খানের দ্বিতীয় বিয়ে করার কোনো প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন। বিশেষ তারকা আড্ডার অনুষ্ঠানে সম্প্রতি অংশ নেন অভিনেত্রী মন্দিরা।

সেখানে উপস্থাপক মন্দিরার কাছে জানতে চান তার ক্র্যাশ তাহসানের কথা। জবাবে মন্দিরা পাল্টা প্রশ্ন করে বলেন, ‘কে যেন? ওহ, তাহসান।

‘মন্দিরার মুখে এমন উত্তর শুনে অবাক হয়ে উপস্থাপক বলেন, ‘ভুলে গেছো তাহসানের কথা?’

অনেকটা আফসোস করে এ অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে। তাই ওকে আমি ভুলে যাই। ভুলে গেছি।’

অভিমান নিয়ে চিত্রনায়িকা বলেন, ‘কী দরকার ছিল বিয়ে করার। তাহসান কেন বিয়ে করল, দরকার তো ছিল না।’ এর পরই হেসে দেন অভিনেত্রী।

এরপর বলেন, ‘একজন ভক্ত হিসেবে অভিমানী হয়ে আমার এটা প্রায়ই মনে হয়। সত্যি করে বলতে, আমি সারা জীবন তার গানের ভক্ত থাকব। ধরুন, আমি এখন মন্দিরা না, আমি এখন নায়িকা না, আমি মিডিয়ায় কাজ করি না। আমি আমজনতা হিসেবে আমার দুঃখটা শেয়ার করলাম। একজন ভক্ত হিসেবে আমার মনে হয়, কেন ও বিয়ে করল, দরকার তো ছিল না।’

২০১২ সালে জনপ্রিয় টেলিভিশন রিয়ালিটি শো ‘সেরা নাচিয়ে’তে রানার-আপ হওয়ার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন মন্দিরা চক্রবর্তী। ছোট পর্দায় কাজ করার পর ২০২৪ সালে ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।

চলতি বছর তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’ মুক্তি পায়। এ সিনেমায় অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার