ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রেসক্লাবের সভাপতির দোয়ার ব্যানারে রাজনীতি ব্যবহারে রাজশাহীর সাংবাদিকতায় বিতর্ক

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ১০:০৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ১০:৩৯:৩১ অপরাহ্ন
প্রেসক্লাবের সভাপতির দোয়ার ব্যানারে রাজনীতি ব্যবহারে রাজশাহীর সাংবাদিকতায় বিতর্ক প্রেসক্লাবের সভাপতির দোয়ার ব্যানারে রাজনীতি ব্যবহারে রাজশাহীর সাংবাদিকতায় বিতর্ক
রাজশাহী প্রেসক্লাবের সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে। ভালো উদ্যোগ। কিন্তু সেই দোয়ার আয়োজন ঘিরে এখন ‘পেশাগত স্বাধীনতা’ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে রাজশাহীর সাংবাদিক মহলে।

রাজশাহী প্রেসক্লাবের সম্মানিত সভাপতি, ভাষা সৈনিক পরিবারের সদস্য ও সিনিয়র সাংবাদিক মোঃ সাইদুর রহমান উচ্চ রক্তচাপ ও কিডনি-জনিত জটিলতায় অসুস্থ হয়ে রাজশাহীর খ্রিস্টান মিশন হাসপাতালে চিকিৎসাধীন। তার দ্রুত রোগমুক্তি কামনায় রোববার (২৬ জুলাই) বাদ আসর রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করে প্রেসক্লাব। এতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নিয়ে বিশেষ মোনাজাত করেন।

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, সাইদুর রহমান আমাদের অভিভাবক। তার অসুস্থতার খবর আমাদের ব্যথিত করেছে। আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।”

তবে দোয়া মাহফিলের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক সিনিয়র সাংবাদিক। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, সভাপতির জন্য দোয়া হওয়া উচিত। কিন্তু যখন রাজনৈতিক দলের অঙ্গসংগঠন এই আয়োজনের সাথে নিজেদের জড়ায়, তখন পাঠকের মনে প্রশ্ন জাগে- এই সাংবাদিকের কলম কি নিরপেক্ষ থাকবে?

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের এক নেতা বলেন, সাংবাদিক অসুস্থ হলে সহকর্মীরা পাশে দাঁড়াবে এটাই নিয়ম। তবে আয়োজনে রাজনৈতিক সম্পৃক্ততা থাকলে সেটা ভবিষ্যতে নিউজের নিরপেক্ষতার জন্য হুমকি।

সাইদুর রহমান রাজশাহীর সাংবাদিকতায় দীর্ঘদিনের মুখ। তার সুস্থতা সবাই কামনা করছেন। তবে বিশ্লেষকদের মতে, রাজনীতি ও সাংবাদিকতার এই কাছাকাছি আসা’ ভবিষ্যতে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে বলে অভিজ্ঞ মহল জানান।
তথ্য সূত্র: দৈনিক সবুজ নগর।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক